বাংলাখবর

দ্বৈত আঘাতে কাঁপছে গাজা

বাংলা খবর ডেস্ক : ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলায় গাজায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ভারি বৃষ্টির কারণে অস্থায়ী ও নড়বড়ে তাঁবুগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আশ্রয়হীন হয়ে চরম দুর্দশায় পড়েছেন কয়েক হাজার মানুষ।

রোববার আল জাজিরাকে নাসের মেডিকেল কমপ্লেক্সের এক সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খানইউনিসের পূর্ব দিকে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। একই দিনে গাজা সিটির জেতাউন এলাকা এবং রাফাহর নিকটবর্তী অঞ্চলেও ইসরায়েল হামলা চালিয়েছে।

গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল-খলিলি জানান, ইসরায়েলি বাহিনী এখনো ‘ইয়েলো লাইন’-এর ভেতরের এলাকাগুলোতে লক্ষ্যবস্তুতে হামলা করছে-যে সীমারেখা যুদ্ধবিরতির অংশ হিসেবে সেনা প্রত্যাহারের অঞ্চলকে নির্দেশ করে।

আল-খলিলির ভাষায়, ইয়েলো লাইনের কাছাকাছি বসবাসকারী পরিবারগুলোর জন্য পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বসতবাড়ি ধ্বংস করছে এবং আতঙ্ক ছড়াচ্ছে।

এদিকে ভারি বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অস্থায়ী আশ্রয়স্থলগুলো।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডাবলিউএ) জানিয়েছে, গত দুই বছরের নির্বিচার ইসরায়েলি বোমাবর্ষণে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে-এমন প্রায় ১৩ হাজার পরিবার এখন অপ্রতুল ও অস্থায়ী আশ্রয়ে ঠাণ্ডা এবং বন্যার ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজার ৮০ শতাংশের বেশি ভবন ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবুও ইসরায়েল যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এলাকায় প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিয়ে আসছে।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা