বাংলাখবর

দলে দলে পায়ে হেঁটে নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা

বাংলা খবর ডেস্ক : অবশেষে বাড়িতে ফিরছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় যেখানে তাদের বাঁচার স্বপ্ন ফিকে হয়ে আসছিল। সেখানে আজ তারা নিজেদের বাড়ি ঘরে ফিরে যাচ্ছে। নিজেদের ভূখণ্ডে ফিরে যাওয়ার যে স্বপ্ন তারা এতদিন দেখতে ছিল। আজ তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের দিন।

আল জাজিরার প্রতিনিধিরা দেখেছেন, দলে দলে হাজার হাজার ফিলিস্তিনিরা তাদের নিজ ভূখণ্ডে ফিরে যাচ্ছে। খাবার এবং পানি নিয়ে তারা রওনা দিয়েছেন। আনন্দ উল্লাসে তারা একে অপরকে জড়িয়ে ধরছেন।

অনেক পরিবার তাদের মালামাল নিয়ে গাধার গাড়িতে চড়ে বাড়িতে ফেরার প্রস্তুতি নিয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টার দিকে সালাহ আল দিন রোড থেকে তাদের নিজ ভূখণ্ডে ফেরার অনুমতি দেয়া হবে।

এদিকে ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার উত্তরাঞ্চল ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ফিলিস্তিনিদের বাড়িতে ফেরা আরও কষ্টদায়ক হতে পারে। কারণ অনেকের বাড়িঘর পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। আবার অনেকে তাদের আত্মীয় স্বজনদের খুঁজে বের করতে ধ্বংস্তূপের নিচে খোঁড়াখুঁড়ি করতে পারে।

তারপরও উত্তর গাজায় ফেরা বাসিন্দাদের মাঝে কোনো হতাশার ছাপ নেই। তারা আনন্দ আর উৎফুল্ল নিয়ে নিজ এলাকায় ফিরছে। যুদ্ধের শুরুতে ওই অঞ্চলে থেকে জোর পূর্বক ১৫ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়।

এদিকে ফিলিস্তিনিদের বাড়ি ফেরাকে মেনে নিতে পারছে না ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়াকে তিনি হামাসের বিজয় বলে মন্তব্য করেছেন।

এক্স পোস্টে তিনি লিখেছেন, নেটজারিম মহাসড়ক উদ্বোধনের মাধ্যমে ১০ হাজার ফিলিস্তিনিকে উত্তর গাজায় প্রবেশে সুযোগ দানের মাধ্যমে হামাসের বিজয় ফুটে উঠেছে। বেপরোয়া চুক্তির এটি আরেকটি লজ্জাজনক দৃশ্য। এটি ইসরায়েলের কোনো বিজয় নয়, বরং হামাসের কাছে আত্মসমর্পণ।

হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি অনুষ্ঠিত হওয়ার পর এর বিরোধীতা করে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন বেন গভির।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা