বাংলাখবর

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে নিহত ১২

বাংলা খবর ডেস্ক : সীমান্ত বিরোধ নিয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনার পর সংঘর্ষে জড়ালো দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তের একটি বিতর্কিত এলাকায় সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহত হওয়ার খবর পওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে থাইল্যান্ডের সুরিন প্রদেশের দক্ষিণে বিতর্কিত অঞ্চলে অবস্থিত প্রাচীন তা মুয়েন থম মন্দিরের কাছে একটি থাই সেনা ঘাঁটিতে কম্বোডিয়ান সেনাদের গুলি চালানোর অভিযোগ করেছে থাইল্যান্ড। তবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাই সৈন্যদের বিনা উস্কানিতে অনুপ্রবেশের পর তাদের সৈন্যরা আত্মরক্ষায় গুলি চালায়।

থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন এক বিবৃতিতে জানিয়েছেন, কম্বোডিয়ান বাহিনীর কামানের গোলাবর্ষণে এক শিশুসহ ১১ জন বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া ২৪ জন বেসামরিক নাগরিক এবং সাতজন সামরিক কর্মীসহ ৩১ জন আহত হয়েছেন।

এদিকে কম্বোডিয়া এখনও পর্যন্ত হতাহতের কোনও তথ্য প্রকাশ করেনি।

রয়্যাল থাই আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, কম্বোডিয়া থেকে প্রথমে কামান ও রকেট নিক্ষেপ করা হয়েছে, এর জবাবে থাইল্যান্ড একটি এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধবিমান কম্বোডিয়ায় হামলা চালিয়ে একটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করে দিয়েছে এবং নিরাপদে দেশে ফিরে এসেছে। বিতর্কিত সীমান্তে আরও ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

থাই সেনাবাহিনীর উপ-মুখপাত্র রিচা সুকসুওয়ানন সাংবাদিকদের বলেন, ‘থাইল্যান্ডে বেসামরিক নাগরিকদের ওপর অস্ত্র ব্যবহারের জন্য কম্বোডিয়ার নিন্দা জানাচ্ছে থাই সেনাবাহিনী। অমানবিক কর্মকাণ্ড থেকে সার্বভৌমত্ব এবং আমাদের জনগণকে রক্ষা করতে থাইল্যান্ড প্রস্তুত। আমরা পরিকল্পনা অনুযায়ী কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছি।

অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম খেমার টাইমসের প্রতিবেদনে বলা হয়, কম্বোডিয়ার সেনাবাহিনী দাবি করেছে তারা একটি থাই এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘থাই যুদ্ধবিমান একটি রাস্তায় দুটি বোমা ফেলেছে, যা কম্বোডিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে থাইল্যান্ডের বেপরোয়া এবং নৃশংস সামরিক আগ্রাসন।’

দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট বলেছেন, ‘কম্বোডিয়া সর্বদা শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির নীতিতে অটল, কিন্তু এই পরিস্থিতিতে, সশস্ত্র আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিক্রিয়া জানানো ছাড়া আমাদের আর কোন বিকল্প নেই।’

অন্যদিকে কম্বোডিয়া পূর্বপরিকল্পিত ভাবে সামরিক আগ্রাসন শুরু করেছে বলে অভিযোগ করেছেন  মোকাবেলা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে, দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ান-এর সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশের নেতাদের সাথে তাদের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য সংলাপে বসবেন বলেও জানিয়েছেন।

চীনও এই সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, তারা উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে ইচ্ছুক।

বৃহস্পতিবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকু বলেন, ‘থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের ঘটনায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। আমরা প্রত্যাশা করছি যে উভয়পক্ষই সংলাপ ও আলোচনার ভিত্তিতে নিজেদের পারস্পরিক সমস্যাগুলো সমাধান করবে। এক্ষেত্রে তারা যদি চায়, তাহলে মধ্যস্থতাকারী হিসেবে চীন গঠনমূলক ভূমিকা পালন করতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি সীমান্ত এলাকায় একের পর এক স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি ঘটে। গত ১৬ জুলাই বিস্ফোরণে থাইল্যান্ডের এক সেনা পা হারান। পরবর্তী বিস্ফোরণ ঘটে গত বুধবার। এতে থাইল্যান্ডের অন্তত পাঁচ সৈন্য আহত হন। বিস্ফোরণে তাদের একজনের পা উড়ে যায়। কম্বোডিয়ায় বিতর্কিত এলাকায় মাইন পুঁতে রেখেছিল বলে অভিযোগ করেছে ব্যাংকক।

এর জেরে বুধবার রাতে কম্বোডিয়ায় নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে থাইল্যান্ড এবং ব্যাংককে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করার ঘোষণা দেয়। এরপরই বৃহস্পতিবারের ভোরে সেই উত্তেজনা সংঘর্ষে রুপ নেয়।

সূত্র: রয়টার্স, আনাদোলু

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা