বাংলাখবর

তুরস্কের ইজমিরে ভয়াবহ দাবানল : ঘরবাড়ি ও শিল্পাঞ্চল হুমকির মুখে

বাংলা খবর ডেস্ক : তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে ঘরবাড়ি ও শিল্প এলাকা চরম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং এএফপিকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর তথ্য মতে, দাবানল এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে বাসিন্দারা নিজেরাই ঘরবাড়ি রক্ষায় গাছ কেটে আগুনের গতি থামানোর চেষ্টা করছেন।

আঙ্কারা থেকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইজমির প্রদেশের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যবর্তী অঞ্চলে স্থানীয় সময় দুপুর ১টার দিকে দাবানলের সূত্রপাত ঘটে। ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।

তিনি আরো বলেন, তীব্র বাতাসের কারণে হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। বর্তমানে দাবানল মোকাবেলায় ওয়াটার বোম্বিং এয়ারক্র্যাফট এবং বড় পরিসরের একটি স্থল দমকল বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।

গভর্নর এলবান জানান, আগুন আবাসিক এলাকার দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেফেরিহিসার জেলার অন্তত পাঁচটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। আগুনের ভয়াবহতা ঠেকাতে স্থানীয়রা গাছ কেটে আগুনের পথ রুদ্ধ করার চেষ্টা করছেন বলে জানান উর্কমেজ গ্রামের এক প্রত্যক্ষদর্শী।

অন্যদিকে, ইজমির শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে গাজিমির এলাকায় একটি ল্যান্ডফিলে  আগুন লেগে সেটিও পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ওটোকেন্ট শিল্প অঞ্চলের ওপর হুমকি তৈরি করে। এই অঞ্চলে বেশ কিছু গাড়ির ডিলারশিপ রয়েছে এবং তুরস্কের বেসরকারি চ্যানেল এনটিভি-তে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ডিলারশিপে আগুন জ্বলছে।

তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে ইজমির বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং জরুরি উদ্ধার ও দমকল বাহিনী পরিস্থিতি সামাল দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র : এএফপি

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা