বাংলাখবর

ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন: হিলারি ক্লিনটন

বাংলা খবর ডেস্ক : বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও নেতৃত্বের পদে অধিষ্ঠিত হওয়ার জন্য নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করেছেন।

এতে তিনি বলেন, গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পতনের পর, একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে এসেছেন, তিনি হলেন নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ড. ইউনূসের যুগান্তকারী কাজের অবদানের কথা উল্লেখ করে হিলারি বলেন, “কয়েক দশক আগে, ড. ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য, যেটির দ্বারা লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে। তাদের ৯৭ শতাংশই নারী। তারা ব্যবসা গড়ে তুলতে, তাদের পরিবারকে টিকিয়ে রাখতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধারের মতো সুবিধা পেয়েছেন।

হিলারি লিখেছেন, আমার সঙ্গে ড. ইউনূসের প্রথম সাক্ষাৎ হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন এবং আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুরূপ কর্মসূচি স্থাপনে সহায়তা করার জন্য আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে, আমি বিশ্বের যেখানেই ভ্রমণ করেছি, আমি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি- জীবন পরিবর্তিত হয়েছে, সম্প্রদায়গুলো উন্নয়ন করতে সক্ষম হয়েছে এবং আশা পুনর্জন্ম হয়েছে।

হিলারি আরও লিখেছেন, এখন, ইউনূস আবারও তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। এখন তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহিতা নিশ্চিত করছেন এবং একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা