বাংলাখবর

ডব্লিউএইচও থেকে কবে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র, জানাল জাতিসংঘ 

বাংলা খবর ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) আর মাত্র এক বছর থাকছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের এ সংস্থাটি থেকে আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসেই আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাচ্ছে দেশটি। চলতি সপ্তাহে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আলজাজিরার।

গত সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর শতাধিক নির্বাহী আদেশে সই করেন তিনি। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ট্রাম্প তার প্রথম কর্মদিবসেই ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাবে এবং ভবিষ্যতে সংস্থাটিতে অর্থায়ন বন্ধ করে দেবে।

তিনি বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের চিঠি পেয়েছি। চিঠির তারিখ ২২ জানুয়ারি ২০২৫, যা ঠিক এক বছর পর ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে।

দীর্ঘদিন ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে, ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল।

যুক্তরাষ্ট্রের এই প্রস্থান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য একটি বড় আর্থিক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। কারণ দেশটি সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থায়নকারী। ২০২৪-২০২৫ সালে ডব্লিউএইচও-এর মোট বাজেটের প্রায় ১৮ শতাংশ, যা প্রায় ২৬১ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রের অনুদান থেকে এসেছে। দ্বিতীয় বৃহত্তম অনুদানদাতা চীন। দেশটি ১৮১ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা