বাংলাখবর
ট্রাম্পের ‘বোমা হামলার’ হুমকি, খামেনেয়ির হুঁশিয়ারি
বাংলা খবর ডেস্ক : ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। সোমবার এক ভিডিও বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে তারা অবশ্যই শক্তিশালী পাল্টা আক্রমণের মুখোমুখি হবে।’
এর আগে রোববার (৩০ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে চুক্তিতে না আসে তবে, বোমা হামলা এবং দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করা হবে। এই হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা পাল্টা আক্রমণের হুঁশিয়ারি উচ্চারণ করলেন।
খামেনেয়ি বলেছেন, "মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আমাদের শত্রুতা সব সময়ই রয়েছে। তারা যদি আক্রমণের হুমকি দেয়, বা কোনো পদক্ষেপ নেয়, তবে অবশ্যই শক্তিশালী প্রতিক্রিয়া পাবে। যদি তারা বিগত বছরের মতো দেশের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহ ঘটানোর কথা চিন্তা করে, ইরানের জনগণ নিজেরাই তাদের মোকাবিলা করবে।"
এর আগে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরান ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় প্রবেশ করবে না তবে খামেনেয়ির পরামর্শে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক।
এদিকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে সোমবার তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনিই মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেন।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই সোমবার টুইট করেছেন, "ইরানের বিরুদ্ধে একজন রাষ্ট্রপ্রধানের 'বোমা হামলার' প্রকাশ্য হুমকি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মূল মর্মের জন্য একটি মর্মান্তিক অবমাননা। হিংসা সহিংসতার জন্ম দেয়, শান্তি শান্তির জন্ম দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র যে পথ বেছে নেবে তার পরিণতি ভোগ করবে।"
সূত্র : রয়টার্স
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
