বাংলাখবর
ট্রাম্পের হুমকির জবাবে খামেনির বার্তা: ‘যুদ্ধ শুরু হয়েছে’
বাংলা খবর ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) খামেনি লেখেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’ তার এই বার্তাকে সরাসরি ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব হিসেবে দেখছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এর আগে, একাধিক এক্স পোস্টে ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্দেশ্য করে হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি খুব সহজ লক্ষ্য। চাইলে এখনই তাকে বের করে আনা সম্ভব, কিন্তু এই মুহূর্তে আমরা সেটা করবো না।
ট্রাম্প আরও বলেন, আমরা কোনো বেসামরিক নাগরিক বা মার্কিন সেনার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চাই না। তবে আমাদের ধৈর্য দিন দিন কমছে।
একই দিনে আরও দুটি পোস্টে তিনি লেখেন, ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে। এবং “নিঃশর্ত আত্মসমর্পণ!”
উদ্ভূত পরিস্থিতিতে আয়াতুল্লাহ খামেনি আবারও পরিষ্কার করেছেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে। এক্সে ইংরেজিতে দেওয়া বার্তায় তিনি বলেন, আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কঠিন জবাব দিতে হবে। জায়নবাদীদের কোনো দয়া দেখানো হবে না।
সূত্র: আল জাজিরা
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
