বাংলাখবর

ট্রাম্পের হুঁশিয়ারিতে পশ্চিম তীর সংযুক্তি বিল স্থগিত করল ইসরায়েল

বাংলা খবর ডেস্ক : ইসরায়েল পশ্চিম তীরকে নিজভূমিতে যুক্ত করার পরিকল্পনা স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার জোট সরকারকে নির্দেশ দিয়েছেন, নেসেটে কোনো সংযুক্তি বিল এগিয়ে না নেওয়ার জন্য। এই ঘটনা ফিলিস্তিন-ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) খবর পাওয়া যায়, ইসরায়েল নেতানিয়াহু সরকার পশ্চিম তীর সংযুক্তির বিষয়ে নেসেটে একটি বিল অনুমোদন দিয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে জানান, এই পদক্ষেপ করলে ইসরায়েল সব ধরনের মার্কিন সমর্থন হারাবে। ট্রাম্প স্পষ্টভাবে বলেন, তার প্রশাসন কখনই পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেবে না। এই হুমকির পরপরই নেতানিয়াহু জোট সরকারকে নির্দেশ দেন যে, আপাতত পশ্চিম তীরে সার্বভৌমত্ব সংক্রান্ত কোনো প্রস্তাব বা বিল পার্লামেন্টে এগোবে না।

নেসেটে বুধবার ২৫-২৪ ভোটে বিলটি প্রথম ধাপে অনুমোদিত হয়েছিল। কিন্তু আইনে পরিণত করতে এটি চার ধাপে ভোটাভুটির মধ্য দিয়ে যেতে হতো। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্তি বাস্তবায়িত হলে ফিলিস্তিন-ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা শেষ হয়ে যাবে। গত জুলাইয়ে আন্তর্জাতিক আদালত ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনি এলাকা দখল বেআইনি এবং ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতিতে দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

নেতানিয়াহুর জোটের কয়েকজন সদস্য পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন। তাদের যুক্তি ছিল, ওই এলাকার সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক সংযোগ রয়েছে। তবে মার্কিন হুমকি ও আন্তর্জাতিক চাপের ফলে নেসেটে বিল এগোতে পারল না। 

তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি, জিও নিউজ

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা