বাংলাখবর
ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিনিয়োগকারীদের উদ্বেগ, এশিয়ার শেয়ারবাজারে পতন
বাংলা খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে সোমবার এশিয়ার শেয়ারবাজারে বেশির ভাগ সূচক নিচে নেমেছে। ট্রাম্প বলেছেন, যেকোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা স্টিলের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপরও শুল্ক বসানো হবে।
ট্রাম্প আরো বলেছেন, অন্যান্য দেশ যেভাবে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বসায়, সেভাবে তিনিও ‘পাল্টা শুল্ক’ আরোপ করবেন। তার এই ঘোষণার পর বাজারে অস্থিরতা বেড়ে গেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে কানাডীয় ডলার, মেক্সিকান পেসো ও দক্ষিণ কোরিয়ান ওনের মতো মুদ্রাগুলো দুর্বল হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য তথ্য অনুযায়ী, কানাডা দেশটির সবচেয়ে বড় স্টিল ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। এ ছাড়া ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়াও উল্লেখযোগ্য পরিমাণে স্টিল রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
গত শুক্রবার ওয়াশিংটনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে না পারলে জাপানের পণ্যের ওপরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে শেয়ারবাজারে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সিডনি, সিউল, ম্যানিলা, ব্যাঙ্কক, মুম্বাই, জাকার্তা, ওয়েলিংটন ও তাইপেতে শেয়ারবাজার নিম্নমুখী ছিল। তবে হংকং ও সাংহাইয়ের বাজার উল্টো বেড়েছে, বিশেষ করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভালো পারফরম্যান্সের কারণে।
বিশ্লেষক স্টিফেন ইনেস বলেছেন, ‘এটি শুধু আরেকটি বাণিজ্য বিরোধ নয়, বরং ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আরো কঠোর প্রয়োগ। এতে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অস্থিরতা দেখা দিতে পারে। আগেও শেষ মুহূর্তে ছাড়ের সুযোগ বা ব্যাকরুম চুক্তি (যেমন মেক্সিকো ও কানাডার ক্ষেত্রে হয়েছিল) দেখা গেছে, কিন্তু এবার যদি ট্রাম্প কঠোর অবস্থান ধরে রাখেন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার দেশগুলো।’
মার্কিন অর্থনীতির দুর্বলতা
অন্যদিকে শুক্রবার নিউইয়র্কের তিনটি প্রধান শেয়ারবাজার সূচকই নিম্নমুখী ছিল। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের ভোক্তা জরিপে দেখা গেছে, ফেব্রুয়ারিতে ভোক্তাদের আস্থা কমে ৬৭.৮-এ নেমে এসেছে, যা জানুয়ারিতে ছিল ৭১.১।
এ ছাড়া মার্কিন অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির হার প্রত্যাশার তুলনায় কম ছিল। জানুয়ারিতে মাত্র এক লাখ ৪৩ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে, যা ডিসেম্বরে ছিল তিন লাখ ৭ হাজার।
ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা নিয়েও বিনিয়োগকারীরা সন্দিহান। জানুয়ারির বৈঠকের পর ফেডপ্রধান জেরোম পাওয়েল বলেছিলেন, তারা তাড়াহুড়া করে সুদের হার কমাবে না।
শিল্প খাতে প্রতিক্রিয়া
ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার ফলে জাপানের বৃহৎ স্টিল কম্পানি নিপ্পন স্টিলের শেয়ারের দাম টোকিওতে ২ শতাংশ পর্যন্ত কমে যায়। যদিও পরে কম্পানিটি কিছুটা ঘুরে দাঁড়িয়ে ০.৫ শতাংশ নিচে লেনদেন শেষ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ইউএস স্টিল কম্পানির শেয়ারে শুক্রবার ৫.৮ শতাংশ পতন হয়েছে।
সূত্র : এএফপি
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
