বাংলাখবর

ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

বাংলা খবর ডেস্ক : সপ্তাহের প্রথম দিনেই ব্যাপক ধস নেমেছে ভারতীয় টাকার মূল্যে। সোমবার বৈদেশিক মুদ্রাবাজারে টাকার দর ৬৭ পয়সা কমে ৮৭.২৯-এ নেমে রেকর্ড পতনে পৌঁছেছে।

গত শুক্রবার রুপির দর তুলনামূলক স্থিতিশীল ছিল- ৮৬.৬২-তে বাজার বন্ধ হয়েছিল। সোমবার দিনের শুরুতে বৈদেশিক মুদ্রাবাজারে টাকা ৮৭.০০ দরে লেনদেন শুরু করলেও তা আরো নেমে যায়।

কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প ২৫ শতাংশ এবং চীনা পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করায় বিশ্বব্যাপী এক বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।

ফরেক্স বিশেষজ্ঞদের মতে, বিদেশী পুঁজির ধারাবাহিক লেনদেন ও আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থানের কারণেই ভারতীয় মুদ্রার উপর ক্রমাগত চাপ তৈরি হয়েছে। বিশেষ করে অপরিশোধিত তেল আমদানিকারকদের যে বিপুল চাহিদা ডলারের, সেটিও টাকার দর পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই উদ্বেগের বড় কারণ ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হওয়া। কারণ, বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের চাহিদা বাড়ায় তা ১০৯.৫০ স্তরে পৌঁছে গেছে।

এদিকে, ডলারের শক্তি পরিমাপকারী সূচক ডলার ইনডেক্স ১.৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৯.৭৭-এ পৌঁছেছে। ইউরো, ব্রিটিশ পাউন্ড ও ইয়েনের মতো গুরুত্বপূর্ণ মুদ্রাগুলোরও দরপতন ঘটেছে ইউরো ১.০২২৪, পাউন্ড ১.২২৬১ এবং ইয়েন ১৫৫.৫৪-তে নেমে এসেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। ব্রেন্ট ক্রুডের দর ০.৭১ শতাংশ বেড়ে ৭৬.২১ ডলার প্রতি ব্যারেলে পৌঁছেছে।

ফরেক্স বিশেষজ্ঞ অনিল কুমার ভানসালির মতে, সোমবার টাকার মূল্যের ওঠানামার পরিধি ৮৬.৬৫ থেকে ৮৭.০০-র মধ্যে থাকতে পারে এবং বাজারের স্থিতিশীলতা ফেরাতে রিজার্ভ ব্যাংক হস্তক্ষেপ করতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববাজারের এই অস্থিরতার মধ্যেও টাকার দর কতটা স্থিতিশীল থাকে, তা নির্ভর করবে আগামী দিনে বিনিয়োগকারীদের মনোভাব, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির ওপর।

সূত্র : দ্য ওয়াল

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা