বাংলাখবর

ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দেবে না বিবিসি

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ২০২৪ সালের প্যানোরামা অনুষ্ঠানে তার ২০২১ সালের ৬ জানুয়ারি দেয়া বক্তৃতার সম্পাদিত অংশ নিয়ে ভুল ধারণা সৃষ্টির জন্য ক্ষমা চেয়েছে বিবিসি। তবে মানহানি ও ক্ষতিপূরণ দেয়ার দাবি প্রত্যাখ্যান করেছে তারা। খবর আলজাজিরার।

ট্রাম্প দাবি করেছিলেন, প্যানোরামা ডকুমেন্টারিতে তার বক্তৃতার বিভিন্ন অংশ একত্র করে এমনভাবে দেখানো হয় যেন তিনি সমর্থকদের সঙ্গে ক্যাপিটলে হাঁটার আহ্বানের পরই ‘ফাইট লাইক হেল’ বলেছেন, অথচ এই দুটি অংশের মধ্যে প্রায় এক ঘণ্টার ব্যবধান ছিল এবং এর মাঝে তিনি শান্তিপূর্ণভাবে প্রতিবাদেরও কথা বলেছিলেন।

বিতর্কের পর বিবিসি চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন এবং জানান ডকুমেন্টারিটি আর কোনো প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে না।

ট্রাম্পের আইনজীবীরা ডকুমেন্টারিকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে দাবি করে ১ বিলিয়ন ডলারের মামলা করার হুমকি দেন। এ ঘটনায় বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভি ও নিউজ প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেন।

বিবিসি জানিয়েছে, তারা সম্পাদনার ভুলের জন্য অনুতপ্ত হলেও মানহানির অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই। কারণ ডকুমেন্টারিটি যুক্তরাষ্ট্রে প্রচারিত হয়নি এবং ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনেও জয়ী হয়েছেন। তাই এতে বাস্তব ক্ষতির প্রমাণ নেই।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যে মামলার সময়সীমা পেরিয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রেও প্রমাণ করা কঠিন যে দর্শকেরা এতে ট্রাম্প সম্পর্কে খারাপ ধারণা পেয়েছেন, যেহেতু তারা এটি দেখেননি। 

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা