বাংলাখবর
ট্রাম্পকে ওয়াশিংটনের ‘কুখ্যাত অপরাধী’ দাবি মাস্কের গ্রকের
বাংলা খবর ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট ‘গ্রক’ বেশ কয়েকজন ব্যবহারকারীকে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পই হলেন ওয়াশিংটন ডিসির ‘কুখ্যাত অপরাধী’। ব্যবহারকারীকে দেওয়া তথ্যে চ্যাটবটটি আরও উল্লেখ করেছে, নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জালিয়াতির জন্য ট্রাম্প ৩৪টি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তি।
বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট। গ্রক-এর মালিক এক সময় ট্রাম্পের ঘনিষ্ট হিসেবে পরিচিত মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
ইনডিপেনডেন্ট জানিয়েছে, মাস্কের মালিকানাধীন আরেক প্ল্যাটফর্ম এক্স-এর মাধ্যমে কয়েকজন ব্যবহারকারী গ্রকে ওয়াশিংটনে অপরাধের প্রবণতা সম্পর্কে জানতে চান। এর জবাবে গত রোববার ও সোমবার গ্রক বেশ কয়েকজন ব্যবহারকারীকে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে এমন তথ্য দেয়।
সোমবার ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন ট্রাম্প। শহরে অপরাধের প্রবণতা বেড়ে গেছে উল্লেখ করে ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনেরও ঘোষণা দেন। এরপরই বেশ কয়েকজন এক্স ব্যবহারকারী শহরের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে গ্রক-এ প্রশ্ন করেন।
গত মাসেও অনবরত অ্যাডলফ হিটলারের প্রশংসা করে বিতর্ক তৈরি করেছিল গ্রক। রোববার সন্ধ্যায় গ্রক নিয়ে ইলন মাস্ক বলেন, ‘‘চ্যাটবটটিকে আরও বেশি ‘বেসড’ হতে হবে। এ নিয়ে কাজও করা হচ্ছে।’’ নেটিজেনদের ব্যবহৃত শব্দ ‘বেসড’ বলতে নিজের মতামতের প্রতি দৃঢ় থাকা বোঝায়।
ট্রাম্পকে নিয়ে গ্রক এমন সময় এসব তথ্য দিলো যখন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইলন মাস্কের মনোমালিন্য চলছে। গত জুন মাসে ট্রাম্পের অভিশংসনের দাবি জানিয়ে এক্স-এ পোস্ট দিয়েছিলেন মাস্ক। জবাবে মাস্ককে উন্মাদ বলেছিলেন ট্রাম্প।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
