বাংলাখবর

টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন— সতর্কতা যুক্তরাষ্ট্রের

বাংলা খবর ডেস্ক : সিরিয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে গৃহযুদ্ধ শুরু হতে পারে এবং দেশটি টুকরো টুকরো হয়ে যেতে পারে— মঙ্গলবার (২০ মে) এমন সতর্কতাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে কয়েকদিন আগে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন তিনি।

রুবিও দেশটির সিনেটরদের এক শুনানিতে বলেছেন, “আমাদের মূল্যায়ন হলো, সত্যি বলতে সিরিয়ার অন্তর্বর্তী সরকার, যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, হয়ত— কয়েক মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যে তাদের পতন ঘটতে পারে এবং পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ শুরু হতে পারে। বলতে গেলে দেশটি টুকরো টুকরো হয়ে যেতে পারে।”

গত বছরের ডিসেম্বরে সাবেক স্বৈরশাসক বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় আহমেদ আল সারার নেতৃত্বাধীন ইসলামপন্থি দল হায়াত তাহরির আল শাম। এরপর সারা প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

সারা আগে আল-কায়েদার সঙ্গে জড়িত ছিলেন। তবে সশস্ত্র এ গোষ্ঠীর সঙ্গ ত্যাগ করে তিনি হায়াত তাহরির আল শাম নামে নতুন দল গঠন করেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে নিজেকে ‘উদারপন্থি’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। সারা আগে আরব পোশাক পরলেও; পরবর্তীতে স্যুট টাই পরা শুরু করেন। তার সঙ্গে সিরিয়ায় গিয়ে অনেক পশ্চিমা নেতাও বৈঠক করেন।

তার সবচেয়ে বড় অর্জন হলো, গত সপ্তাহে সিরিয়ার ওপর থেকে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এমন সিদ্ধান্তে সিরিয়ায় আবারও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়। তবে এমন আশার মাঝেই গৃহযুদ্ধ ও সিরিয়া ভেঙে টুকরো টুকরো হওয়ার ব্যাপারে সতর্কতা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র:  এএফপি

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা