বাংলাখবর
টানা তৃতীয় দিনের মতো ইস্তাম্বুলে ছাত্র-জনতার বিক্ষোভ
বাংলা খবর ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু গ্রেপ্তারের প্রতিবাদে দেশটির বাণিজ্যিক কেন্দ্র ইস্তাম্বুলে টানা তৃতীয় দিনের মতো প্রতিবাদে তিন লাখ মানুষের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী।
শুক্রবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই আন্দোলন শুধুমাত্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নয়, বরং তুরস্কের সমাজে ‘প্রাতিষ্ঠানিক অবিচারের’ বিরুদ্ধে একটি বার্তা পাঠানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
ইস্তাম্বুলের সিটি হলের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানান, তারা শুধু ইমামোগলুর গ্রেপ্তারের বিরোধিতা করতেই এখানে আসেননি, বরং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের তার ডিগ্রি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন।
তুর্কি বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (CHP) নেতা ওজগুর ওজেল জানান, শুধু ইস্তাম্বুলেই ৩ লাখেরও বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। রাস্তা ও সেতু বন্ধ থাকায় অনেক মানুষ এক জায়গায় জড়ো হতে পারেননি, তাই শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
সরকার রাস্তার বিক্ষোভ বরদাস্ত করবে না জানিয়ে প্রেসিডেন্ট এরদোগান রিপাবলিকান পিপলস পার্টিকে দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত করে বলেন, ইস্তাম্বুলে একটি দুর্নীতিবিরোধী অভিযানকে অস্থিরতা সৃষ্টির অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, তুরস্ককে অশান্ত করার জন্য কিছু লোকের ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। ‘রাস্তার সন্ত্রাস’ দমন করার হুঁশিয়ারিও দেন তিনি।
প্রসঙ্গত, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দেওয়ার কথা ছিল একরেম ইমামোগলুর। এর মধ্যে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। এর একদিন আগে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ইমামোগলুর ডিগ্রি বাতিল করে। এতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারান তিনি। কারণ, তুরস্কের সংবিধান অনুযায়ী- প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকা আবশ্যক। তবে ইমামোগলু বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
