বাংলাখবর
ঝাড়ু হাতে বিক্ষোভে ইন্দোনেশিয়ার নারীরা
বাংলা খবর ডেস্ক : আইনপ্রণেতাদের সুযোগ–সুবিধা বৃদ্ধি ও পুলিশি বর্বরতার প্রতিবাদে গোলাপী রঙের পোশাক পরে, ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন ইন্দোনেশিয়ার নারীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানী জাকার্তাসহ বিভিন্ন শহরে তাদের এই বিক্ষোভ দেশটিকে নাড়িয়ে দিয়েছে।
বিক্ষোভ আয়োজন করেছে দ্য অ্যালায়েন্স অব ইন্দোনেশিয়ান উইমেন। সংগঠনটি জানিয়েছে, রাষ্ট্রীয় দুর্নীতি, অপচয় এবং নিরাপত্তা বাহিনীর দমন–পীড়নকে প্রতীকীভাবে ঝেঁটিয়ে বিদায় করার বার্তাই ঝাড়ুর মাধ্যমে দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “পুলিশ সংস্কার করো” এবং “তোমার মিষ্টি প্রতিশ্রুতিতে ডায়াবেটিস হচ্ছে।”
গত সপ্তাহে শুরু হওয়া আন্দোলন বৃহস্পতিবার রাতে নতুন মাত্রা পায়, যখন পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল ট্যাক্সি চালকের মৃত্যু হয়। এরপর থেকেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন। কোথাও কোথাও দাঙ্গা ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
এর আগে সহিংস প্রতিক্রিয়ার আশঙ্কায় নারীদের নেতৃত্বাধীন এই জোট সোমবারের কর্মসূচি বাতিল করেছিল। কিন্তু বুধবারের শান্তিপূর্ণ বিক্ষোভে তারা আবারও রাস্তায় নামে।
বিক্ষোভে অংশ নেওয়া ৩০ বছর বয়সী রিজকি আনন্দ বলেন, “আমরা দেখাতে চাই আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছে। এখন যদি সরকার এসবকে রাষ্ট্রদ্রোহিতা বলে, তবে প্রশ্ন উঠবে।”
দেশজুড়ে উত্তেজনার মধ্যেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বুধবার চীনে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিতে।
এর আগে দেশে অস্থিরতার কারণে তিনি সফর বাতিল করেছিলেন এবং চীনের কাছে দুঃখপ্রকাশ করেছিলেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এবার তিয়েনআনমেন স্কয়ারের কুচকাওয়াজে যোগ দেন।
প্রাবোও আগে বলেছিলেন, সহিংসতা হলে সামরিক বাহিনী ও পুলিশ কঠোরভাবে দমন করবে। এমনকি বিক্ষোভে রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসবাদের চিহ্ন আছে বলেও তিনি অভিযোগ করেছিলেন।
ইন্দোনেশিয়ার মানবাধিকার বিষয়ক জাতীয় কমিশন জানিয়েছে, এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তদন্ত করা হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও ইন্দোনেশীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে— মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে খতিয়ে দেখতে।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
