বাংলাখবর

জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

বাংলা খবর ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৩ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন তিনি। সেখানে সরাসরি জেলেনস্কির নাম উচ্চারণ না করে তাকে অকৃতজ্ঞ বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন, “ইউক্রেনের ‘নেতৃত্ব’ (যুদ্ধ বন্ধে) আমাদের প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতাই প্রকাশ করেনি।”

এছাড়া কোনো কারণ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লাখ লাখ মানুষ মারা গেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি ট্রুথে লিখেছেন, “উত্তরাধিকারসূত্রে আমি এমন এক যুদ্ধ পেয়েছি, যেটি কখনো শুরু হওয়াই উচিত ছিল না। এটি সবার জন্য ‘পরাজয়জনক’ এক যুদ্ধ। বিশেষ করে লাখ লাখ মানুষের জন্য, যারা কোনো প্রয়োজন ছাড়া মারা গেছেন।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি মানতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প।

চুক্তির খসড়ায় বলা আছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। এমনকি যেসব ভূখণ্ড এখনো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোও ছাড়তে হবে। এছাড়া যুদ্ধের সময় যত যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ আছে।

এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আছে। হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে; নয়ত এক বন্ধুকে (যুক্তরাষ্ট্র) হারাতে হবে।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা