বাংলাখবর

জাপানে ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু

বাংলা খবর ডেস্ক : জাপানে গত দুই সপ্তাহের ভারী তুষারপাতে অন্তত ৩০ জন মারা গেছেন। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে জমে থাকা তুষার সরাতে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। উত্তরাঞ্চলের অনেক বাসিন্দা তাদের বাড়ি থেকে বের হতে পারছেন না।

উত্তরাঞ্চলের আওমোরির কোথাও কোথাও তুষারের স্তর সাড়ে চার মিটার (১৪ ফুট) রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। ৯১ বছর বয়সী এক নারীর মরদেহ বাড়ির পাশে জমা তুষারের তিন মিটার গভীর থেকে উদ্ধার করা হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে গত কয়েক সপ্তাহ ধরে সাগর উপকূলীয় এলাকায় ভারী তুষারপাত হয়। হোনশু দ্বীপের মধ্য ও উত্তরাঞ্চলের কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষারপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যানবাহন চলাচলের জন্য তুষার সরিয়ে সরু পথ তৈরি করা হয়েছে। কিছু এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। বিভিন্ন স্থানে গণপরিবহন সেবাও স্থগিত রাখা হয়েছে। আরএবি নামে স্থানীয় একটি গণমাধ্যমকে আওমোরি শহরের এক বাসিন্দা বলেছেন, কর্তৃপক্ষের উচিত তুষার পরিষ্কার করাকে অগ্রাধিকার দেওয়া। এর কোনো বিকল্প নেই।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তুষার সরানোর জন্য ট্রাক এবং ভারী যন্ত্রপাতি পাঠানো হয়েছে। কিন্তু অবিরাম তুষারপাতের কারণে সম্পূর্ণভাবে রাস্তাঘাট পরিস্কার করা সম্ভব হচ্ছে না। আওমোরির আঞ্চলিক গভর্নর সোইচিরো মিয়াশিতা এক সংবাদ সম্মেলনে বলেছেন, শহরে ১ দশমিক ৮ মিটার পর্যন্ত উঁচু তুষারের স্তর তৈরি হওয়ায় সরকারি কর্মকর্তাদের পক্ষেও বাইরে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ২০ জানুয়ারি থেকে তারা তুষারপাতের কারণে মৃত্যুর তথ্য পেয়েছেন। মঙ্গলবার পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা