বাংলাখবর
চীনের নতুন দুই প্রশাসনিক অঞ্চল, নিজেদের ভূখণ্ড জানিয়ে দিল্লির প্রতিবাদ
বাংলা খবর ডেস্ক : চীন নতুন দুই প্রশাসনিক অঞ্চল (কাউন্টি) প্রতিষ্ঠা করেছে চীন। তবে ভারত বলছে, এই দুটি অঞ্চলে তাদের লাদাখের কিছু অংশ ঢুকে গেছে। যা নিয়ে প্রতিবাদও জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিকভাবে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া গত ২৭ ডিসেম্বর এক প্রতিবেদনে বলেছে, উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার সেখানে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। সেগুলোর নাম হলো ‘হেয়ান কাউন্টি’ এবং ‘হেকাং কাউন্টি’।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিল নতুন দুই কাউন্টির অনুমোদন দিয়েছে। হোতান প্রশাসন দ্বারা এই দুটি কাউন্টি পরিচালিত হবে বলেও জানানো হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘তথাকথিত দুই কাউন্টি লাদাখের মধ্যে পড়েছে। ভারত এই অঞ্চলে চীনের অবৈধ দখলকে কখনই মেনে নেয়নি।’
তিনি বলেন, ‘আমরা চীনের হোতানের অধীনে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠা সংক্রান্ত ঘোষণার ব্যাপারে অবগত। এই তথাকথিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়ে।
ভারতীয় ভূখণ্ডে চীনের অবৈধ দখলকে কখনোই মেনে নেওয়া হবে না।’
রণধীর জয়সওয়াল বলেন, ‘নতুন কাউন্টি তৈরি করা এই এলাকার ওপর ভারতের সার্বভৌমত্বের বিষয়ে কোনো প্রভাব ফেলবে না। চীনের অবৈধ ও জোরপূর্বক দখলকেও বৈধতা দেবে না। আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে এ ঘটনায় একটি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি।’
ভারত ও চীনের সীমান্ত নিয়ে দ্বন্দ্ব এটাই প্রথম নয়।
এর আগেও বহুবার ভূখণ্ড নিয়ে দেশ দুটির দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ভারতের ভূখণ্ডকে চীন নিজেদের বলে দাবি করছে বলে মাঝেমধ্যেই অভিযোগ করে ভারত।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
