বাংলাখবর

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুই জাহাজ ঘিরে ফেলল ইসরায়েলি যুদ্ধজাহাজ

বাংলা খবর ডেস্ক : গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থামিয়ে দেওয়ার জন্য ভয় দেখানোর কৌশল ব্যবহার করছে ইসরায়েল। নৌবহরটি জানিয়েছে, ইসরায়েলি জাহাজগুলো বুধবার (১ অক্টোবর) ফিলিস্তিনি ভূখণ্ডের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তাদের দুটি জাহাজের কাছে এসে 'বিপজ্জনক এবং ভীতি প্রদর্শনমূলক কৌশল' ব্যবহার করেছে।

আয়োজকরা জানিয়েছেন, দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুত এগিয়ে এসে ফ্লোটিলার দুটি নৌকা আলমা এবং সিরিয়াসকে ঘিরে ফেলে। সমস্ত নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়।

জাহাজের একজন আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি এই কর্মকাণ্ডকে 'সাইবার আক্রমণ' হিসাবে বর্ণনা করেছেন।

তবে এরপরও থেমে যায়নি নৌকাগুলো। ফ্লোটিলা এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি 'এই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের মারাত্মক বিপদের মধ্যে ফেলেছে।'

গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় মোট ৪০টিরও বেশি বেসামরিক নৌকা রয়েছে। সেখানে প্রায় ৫০০ জন লোক আছেন, যাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী এবং সুইডিশ জলবায়ু প্রচারক গ্রেটা থানবার্গও রয়েছেন।

এটি গাজায় ইসরায়েলি অবরোধ ভেঙে ফেলার সর্বশেষ সমুদ্রযাত্রা। আগের যাত্রাগুলোর বেশিরভাগই আটকে দেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, নৌকাগুলো গাজার উপকূলের ১২০ নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছে গেছে। এই এলাকার মধ্যে ইসরায়েল যে কোনো নৌকাকে থামাতে তৎপরতা চালাচ্ছে।

নৌবহরটি জানিয়েছে, তারা গাজার দিকে যাত্রা অব্যাহত রাখবে - বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

নৌবহরের সুরক্ষার জন্য বৈশ্বিক আহ্বান জানিয়েছে অন্যতম বৃহৎ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক্স-পোস্টে পোস্টে সংস্থাটি বলেছে, 'গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার মুখে দেশগুলোর ক্রমাগত নিষ্ক্রিয়তা বিশ্বজুড়ে কর্মীদের অবরোধ ভাঙার জন্য শান্তিপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য করেছে।'

এতে বলা হয়, ‘দেশগুলোর দায়িত্ব নৌবহরের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। নৌবহর রক্ষার জন্য তাদের চাপ বাড়াতে হবে এবং ইসরায়েলের গণহত্যা ও বেআইনি অবরোধ চিরতরে বন্ধ করার দাবি জানাতে হবে।’

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা