বাংলাখবর

গাজা যুদ্ধবিরতির আলোচনায় নেতৃত্ব দেওয়া ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগ

বাংলা খবর ডেস্ক : গাজা যুদ্ধবিরতির আলোচনায় নেতৃত্ব দেওয়া ইসরায়েলের কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।ফিলিস্তিনি ভূখণ্ডে আটক ইসরায়েলি বন্দীদের ফেরত আনার পর তিনি এ ঘোষণা দিলেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডারমার কয়েক মাস ধরে গাজা যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় নেতৃত্ব দেন। এর ফলে ১০ অক্টোবর গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হয়।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা পদত্যাগপত্রে ডারমার লেখেন, ‘৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী দুই বছরের যুদ্ধ পরিচালনার বিষয়টিকে কেন্দ্র করে এই সরকারকে সংজ্ঞায়িত করা হবে।’

তিনি আরও বলেন, ‘দুই বছর পর আমরা ইরানের সন্ত্রাসী অক্ষকে ভয়াবহভাবে আঘাত করেছি এবং এখন নিরাপত্তা, সমৃদ্ধি ও শান্তিপূর্ণ যুগের সূচনায় শক্ত অবস্থানে রয়েছি।’

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরকে ১৯৪৮ সালে ইসরােইল প্রতিষ্ঠার পর থেকে ‘ইহুদি জনগণের জন্য সবচেয়ে অন্ধকার দিন’ হিসেবে বর্ণনা করেন।

ডারমার বলেন, ‘আমার ভবিষ্যৎ কী, আমি জানি না। তবে আমি এটুকু জানি: আমি যা-ই করি না কেন, ইহুদি ভবিষ্যৎ সুরক্ষায় আমার ভূমিকা পালন করে যাব।’

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের চলমান আলোচনায় প্রধান আলোচক হিসেবে থাকবেন কি না, এ বিষয়ে ডারমার তার পদত্যাগপত্রে কিছু উল্লেখ করেননি।

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু ইসরায়েল রাষ্ট্রকে ‘অসাধারণ সহায়তা’ করার জন্য ডারমারকে ধন্যবাদ জানান। নেতানিয়াহু লেখেন, ‘আমি নিশ্চিত, ভবিষ্যতে আপনার আরও অনেক কিছু দেওয়ার আছে।’

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস ২০ জন জীবিত বন্দীকে মুক্তি দিয়েছে এবং ২৪ জন মৃত বন্দীর মরদেহ ফেরত দিয়েছে। চারটি মরদেহ এখনো ফেরত দেওয়া হয়নি।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা