বাংলাখবর

গাজায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ত্রাণে বিপজ্জনক মাদক পাওয়ার অভিযোগ

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান মানবিক সংকটের মাঝেই এক নতুন ও ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র থেকে বিতরণ করা খাদ্যসামগ্রীর আটার ব্যাগের ভেতর বিপজ্জনক ওপিওয়েড শ্রেণির ওষুধ ‘অক্সিকোডোন’ নামের মাদকদ্রব্যের বড়ি পাওয়া গেছে। এই ঘটনায় তারা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে এবং ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে।

চলতি জুন মাসের শেষ সপ্তাহে গাজার মিডিয়া অফিস একটি বিবৃতিতে জানায়, আমেরিকান-ইসরায়েলি সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (GHF) পরিচালিত ত্রাণ কেন্দ্র থেকে বিতরণ করা আটার ব্যাগে এই মাদক ট্যাবলেট পাওয়া গেছে। তারা জানিয়েছে, এখন পর্যন্ত চারজন নাগরিক এই বড়িগুলো ত্রাণের ব্যাগ থেকে পেয়েছেন। গাজার কর্তৃপক্ষের আশঙ্কা, হয়তো এই মাদক শুধু ট্যাবলেট আকারে নয়, আটা বা ময়দার সঙ্গে গুঁড়ো করে মিশিয়ে দেওয়া হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

অক্সিকোডোন একটি ওপিওয়েড শ্রেণির মাদক, যা সাধারণত ক্যানসার রোগীদের তীব্র ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয়। তবে এটি অত্যন্ত আসক্তিকর এবং অতিরিক্ত ব্যবহারে শ্বাসকষ্ট, বিভ্রম ও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। গাজার ফার্মাসিস্ট ওমর হামাদ এই ঘটনার নিন্দা করে বলেছেন, এটি “জাতিগত নিধনের সবচেয়ে জঘন্য রূপ”। গাজার চিকিৎসক খালিল মাজেন আবু নাদা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, “এটি আমাদের সমাজিক চেতনা ধ্বংস করার একটি নিষ্ঠুর মাধ্যম।”

গাজার সরকারি মিডিয়া অফিস এই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে বলেছে, “ইসরায়েলি দখলদারিত্ব আমাদের সমাজে আসক্তি ছড়িয়ে ভেতর থেকেই ধ্বংস করতে চায়।” তারা আরও অভিযোগ করেছে, ইসরায়েল অবরোধকে কাজে লাগিয়ে মাদক পাচার করছে এবং ‘সহায়তা’ হিসেবে এসব পদার্থ পরিবেশন করছে। তারা বলেছে, জিএইচএফ (GHF) পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলো এখন ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, জিএইচএফ-এর কার্যক্রম আন্তর্জাতিক মানবিক সংগঠনগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে এবং গাজায় ফিলিস্তিনিদের পরিকল্পিতভাবে সরিয়ে নেওয়ার পেছনে তাদের ভূমিকা থাকতে পারে। ১৫টি মানবাধিকার ও আইন সংস্থা একযোগে জিএইচএফ-এর কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে। তারা মনে করছে, জিএইচএফ-এর কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের পরিপন্থী, যা যুদ্ধাপরাধ ও গণহত্যার উপাদানও বহন করতে পারে।

গাজার স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক মাসে GHF পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৫১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় ইসরায়েলি দৈনিক হারেতজ জানায়, জিএইচএফ-র ত্রাণ বিতরণস্থলে দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি সেনারা স্বীকার করেছে যে তারা নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিকদের গুলি করে হত্যা করেছে। তথ্যসূত্র: মিডলইস্ট আই, আল-জাজিরা, আনাদোলু এজেন্সি, ইরান ইন্টারন্যাশনাল

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা