বাংলাখবর
গাজায় নৃশংসতা চালানোয় ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাজ্য
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে নৃশংসতা চলাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনীর। এই পরিস্থিতিতে দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২০ মে) এ ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি।
যুক্তরাজ্যের পার্লামেন্টে তিনি বলেছেন, “আমরা ইসরায়েলি সরকারের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছি। ২০৩০ সালের দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতার বিষয়টি রয়েছে, সেটি আমরা পর্যালোচনা করবো। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড এই পর্যালোচনা প্রয়োজনীয় করে তুলেছে।”
তিনি পার্লামেন্টে আরও বলেন, ইসরায়েল গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে। অপরদিকে নেতানিয়াহু বলেছেন গাজার মানুষ যেন শুধু খেতে পারেন, শুধুমাত্র এতটুকু খাবার তারা সেখানে পৌঁছাতে দেবেন। সোমবার গাজায় ১০টিরও কম ট্রাক ত্রাণ প্রবেশ করেছে। গাজার পরিস্থিতি ‘অসহনীয় এবং ‘জঘন্য’।
বাণিজ্য আলোচনা বন্ধের পাশাপাশি, যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলের দূত তিজপি হোটেভলিকে তলব করার ঘোষণাও দিয়েছেন ব্রিটিশ মন্ত্রী। তিনি বলেছেন, তাদের মধ্যপ্রাচ্যবিষয়ক মন্ত্রী হামিস ফেলকোনার ইসরায়েলি দূতকে বলবেন, গাজায় ১১ সপ্তাহ যে অবরোধ আরোপ করে রাখা হয়েছে এটি নিষ্ঠুর এবং সমর্থনযোগ্য নয়।
এছাড়া পশ্চিমতীরের কয়েকজন অবৈধ বসতিস্থাপনকারী ও দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এরমধ্যে অন্যতম হলেন কুখ্যাত সেটেলার জোহার সাবাহ। এই দখলদার ফিলিস্তিনিদের জমি দখল ও ভয়ভীতি দেখাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এর আগে গত নভেম্বরে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এই দখলদারের পাশাপাশি ড্যানিয়েলা উইস নামে আরেক দখলদারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমতীরে আরও অবৈধ বসতি স্থাপনের চেষ্টা চালাচ্ছেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দেয়া তার বক্তব্যে বলেন, “বিশ্ব সবকিছু বিচার করছে এবং ইতিহাস ইসরায়েলের বিচার করবে।” তিনি বলেন, “ত্রাণ আটকে রাখা, যুদ্ধের পরিধি বাড়ানো, (ইসরায়েলের) বন্ধুদের কথাকে পাত্তা না দেয়া— এগুলো সমর্থনযোগ্য নয়। দ্বিরাষ্ট্র নীতি চিরস্থায়ী শান্তির একমাত্র উপায়।”
তিনি ইসরায়েলিদের উদ্দেশ্যে বলেন, “গাজায় আপনাদের সরকারের কর্মকাণ্ড আমাদের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ করছে। বিশ্বব্যাপী ইসরায়েলের ইমেজ নষ্ট করছে। ইসরায়েলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েলি সরকারের জঘন্য কর্মকাণ্ড এবং বাগাড়ম্বর অব্যাহত রয়েছে। যা সবকিছু নষ্ট করছে।”
সূত্র : বিবিসি
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
