বাংলাখবর
গাজায় এক বস্তা আটার জন্য চলে যেতে পারে জীবন
বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধার্থ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিচ্ছেন। সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক বস্তা আটার জন্য চলে যেতে পারে নিজের জীবনও।
হামজা জোদা নামে এক ব্যক্তি রোববার (৩ আগস্ট) সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “আমি আটার বস্তা আসার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমাদের মাত্র বলা হলো আটা শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে চলে যেতে বলেছে। আমাদের কোনো উপায় নেই ফিরে যেতে হয়েছে।” তিনি গাজার মোরাগ এলাকায় ত্রাণের জন্য গিয়েছিলেন।
গাজার এ বাসিন্দা আরও বলেন, “এটি একটি অপরাধ, ভয়াবহ। এটি জীবন মৃত্যুর বিষয়। পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর। এখানে ইসরায়েলিদের ট্যাংক অবস্থান করছে। সার্বক্ষণিক গোলাগুলি হচ্ছে।”
নিদাল কাসেমী নামে অপর এক ব্যক্তি শাতি শরণার্থী ক্যাম্প থেকে এসেছেন ত্রাণের আসায়। তিনি বলেন, “আমি এখানে কিছু ত্রাণ আর খাবারের আশায় এসেছি। বাজারে যেসব খাবার আছে সেগুলোর দাম অনেক চড়া, সাধ্যের বাইরে। আমরা সেই শাতি ক্যাম্প থেকে এসেছি। শুধুমাত্র অল্প সাহায্যের জন্য। শুধুমাত্র আমাদের ক্ষুধা নিবারণের জন্য।”
ত্রাণ নিতে এসে অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন উল্লেখ করে নিদাল কাসেমী বলেন, “প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। কখনো ৬ জন, ১০ জন, প্রতিদিন। ইসরায়েলিদের ট্যাংক মানুষকে ঘিরে রাখে। আবার গুলি হয়।”
অব্যবস্থাপনার কারণে অনেক মানুষ বেশি ত্রাণ নিয়ে যাচ্ছেন আবার অনেক কিছুই পাচ্ছেন না উল্লেখ করে নিদাল বলেন, “প্রক্রিয়াটি স্বচ্ছ হওয়া উচিত ছিল। দরকার ছিল পরিচয়পত্র দেখে ত্রাণ দেওয়া। এরবদলে সবাই একসঙ্গে ত্রাণ নিতে যাচ্ছে। অনেকে বেশি ত্রাণ নিয়ে যাচ্ছে। আর কেউ না খেয়ে মারা যাচ্ছে। এটি ক্রাইম।”
সূত্র: আলজাজিরা
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
