বাংলাখবর

গাজায় আরও ৮০ ফিলিস্তিনিকে হত্যা, অনাহারে মৃত্যু ১৪ জন

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে একদিনে আরও ৮০ জনকে হত্যা করেছে ইসরায়েল। একইসঙ্গে অনাহারে ১৪ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলায় আরও অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এ ছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে দুই শিশুসহ ১৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজায় যুদ্ধ শুরু করার পর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে ১৪৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু।

চলতি বছরের মার্চে গাজায় পুরোপুরি অবরোধ আরোপ করে ইসরায়েল। বিভিন্ন চাপের মুখে মে থেকে খুবই সীমিত পরিমাণে ত্রাণ ঢুকছে। জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় সাহায্য ঢুকতে পারছে না। ফলে গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেন, গাজায় অবস্থানরত তার সহকর্মীরা মানুষজনকে এমন অবস্থায় দেখছেন যেন তারা ‘না বেঁচে আছে, না মরেছে – যেন হাঁটতে থাকা লাশ’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০২৫ সালে গাজায় অপুষ্টিজনিত ৭৪ জন মৃত্যুর মধ্যে চলতি মাসেই মারা গেছেন ৬৩ জন, যার মধ্যে পাঁচ বছরের কম বয়সী ২৪ জন শিশু এবং পাঁচ বছরের বেশি বয়সী একজন শিশু রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদীদের বর্বর হামলায় ৫৯ গাজার ৮২১ জন নিহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা