বাংলাখবর
গাজার পথে গ্রেটা থুনবার্গের মানবতার জাহাজ ‘ত্রাণের তরী’
বাংলা খবর ডেস্ক : ইসরায়েলি আগ্রাসনের ভয়াল ছায়ায় কাটছে ফিলিস্তিনিদের প্রতিটি মুহূর্ত। ২০ মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা যেন মৃত্যুপুরী। কখনো বোমায়, কখনো গুলিতে, আবার কখনো ত্রাণ সংগ্রহ করতে গিয়েই প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ।
আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েলবিরোধী প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে। বাড়ছে দখলদার বাহিনীর ওপর কূটনৈতিক চাপ।
ঠিক এমন এক সংকটময় সময়েই মানবতার বার্তা নিয়ে ঈদুল আজহার আগেই গাজার উদ্দেশে যাত্রা করল ‘ত্রাণের তরী’। এই মিশনে নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ পরিবেশ আন্দোলনের কণ্ঠস্বর গ্রেটা থুনবার্গ।
রবিবার ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলির কাতানিয়া বন্দর থেকে ‘ম্যাডলিন’ নামের একটি ত্রাণবাহী জাহাজে চড়ে রওনা হন গ্রেটা ও তার সঙ্গে থাকা আরও ১১ জন মানবাধিকারকর্মী। তাদের এই অভিযান পরিচালনা করছে আন্তর্জাতিক কর্মী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন।
সংগঠনটি জানিয়েছে, গাজা উপকূলে পৌঁছানো ও সেখানে জরুরি ত্রাণ পৌঁছানোর পাশাপাশি বর্তমান মানবিক বিপর্যয় নিয়ে বৈশ্বিক জনসচেতনতা তৈরিই এই মিশনের মূল লক্ষ্য।
রওনার আগে এক সংবাদ সম্মেলনে আবেগে ভেঙে পড়েন গ্রেটা থুনবার্গ। কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘আমরা এটা করছি, কারণ যত বিপদের মধ্যেই থাকি না কেন, আমাদের চেষ্টার অন্ত নেই। আমরা থেমে গেলে মানবতা থেমে যাবে। এ মিশন যতই বিপজ্জনক হোক না কেন, আমরা থামব না।’
ফ্রিডম ফ্লোটিলা জানায়, যদি বড় কোনো বাধা না আসে, তবে ম্যাডলিন সাত দিনের মধ্যেই গাজার উপকূলে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
এই অভিযানে গ্রেটার সঙ্গে রয়েছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান। ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞার কারণে রিমা এবার সাগরপথেই গাজায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, গত মে মাসেও ফ্লোটিলার আরেকটি মিশনে অংশ নেওয়ার কথা ছিল গ্রেটার। কিন্তু মাল্টার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় ‘কনসায়েন্স’ নামক জাহাজে দুটি ড্রোন হামলার কারণে অভিযানটি স্থগিত হয়ে যায়। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংগঠনটি। এতে জাহাজের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে গ্রেটার এই সাহসী পদক্ষেপকে কেন্দ্র করে হুমকির সুরে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লেখেন, ‘আশা করি গ্রেটা ও তার বন্ধুরা সাঁতার জানেন।’
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
