বাংলাখবর

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

বাংলা খবর ডেস্ক : খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন। পরবর্তী তিনদিন বিশ্রামে থেকেই তিনি দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। আজ রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স’র।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন তিনি। তবে বাসায় থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

আরও বলা হয়েছে, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে অসুস্থ বোধ করেন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। এ জন্য তাকে রক্তনালীর মাধ্যমে শরীরে তরল পদার্থ দেওয়া হচ্ছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর দেহে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত বছরের ডিসেম্বর মাসে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ার পর তার প্রোস্টেটও অপসারণ করেন চিকিৎসকরা।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা