বাংলাখবর

কুয়েতে ভেজাল মদপানে ২৩ জনের মৃত্যু, ‘অপরাধী চক্রের প্রধান’ বাংলাদেশি

বাংলা খবর ডেস্ক : সাম্প্রতিক দিনগুলোতে ভেজাল মদপানে ২৩ জনের মৃত্যুর পর কুয়েতি কর্তৃপক্ষ স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও বিতরণের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত এই 'অপরাধী চক্রের প্রধান' একজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কুয়েতে অ্যালকোহলযুক্ত পানীয় আমদানি বা দেশীয় উৎপাদন নিষিদ্ধ। তবে কিছু কিছু স্থানে গোপনে অবৈধভাবে এগুলো তৈরি করা হয়, বিশেষ করে যেসব এলাকায় তদারকি বা সুরক্ষার মান কম। বিষয়টি ভোক্তাদের বিষক্রিয়ার ঝুঁকির মুখে ফেলেছে।

এক্স-পোস্টে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনের ছয়টি কারখানা এবং আবাসিক ও শিল্প এলাকায় এখনো চালু না হওয়া আরও চারটি কারখানা জব্দ করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, অপরাধী নেটওয়ার্কের প্রধান একজন বাংলাদেশি নাগরিক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে একজন একজন নেপালিও রয়েছেন। তারা বিস্তারিত জানিয়েছেন, এসব প্রস্তুত এবং বিক্রি করা হতো।

এর আগে গত বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ভেজাল মদপানের পর মিথানল বিষক্রিয়ার ঘটনায় ১৬০ জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ২৩ জন মারা গেছেন, যাদের বেশিরভাগই এশিয়ান নাগরিক।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা