বাংলাখবর
কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত বেড়ে ১১
বাংলা খবর ডেস্ক : কানাডার ভ্যাঙ্কুভার শহরে ফিলিপাইন সম্প্রদায়ের ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’র উৎসবে গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছের এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।
কানাডার ফেডারেল নির্বাচনের ঠিক দুই দিন আগে এ ধরনের হামলা সন্ত্রাসী কি-না, তা জনমনে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে, এটা কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী হামলা নয়। উল্লেখ্য, এই অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ সমবেত হয়েছিল। ইতিমধ্যেই গাড়িচালককে আটক করা হয়েছে।
এ ঘটনায় পুরো কানাডায় শোকের ছায়া নেমে এসেছে। স্পর্শ করেছে কানাডার ফেডারেল নির্বাচনের প্রচার প্রচারণায়। লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি ক্যালগেরিসহ কানাডার বেশ কয়েকটি বড় বড় নির্বাচনী প্রচারণা বা সমাবেশ স্থগিত করেছেন। যেখানে নির্বাচনের আগের দিন এই সমাবেশ লিবারেল পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
এনডিপি নেতা জাগমিত সিং বেশ কয়েকটি রেলি স্থগিত করেছেন। কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিয়েভ মিসিসিগা ফিলিপাইন চার্চে গিয়ে কমিউনিটিকে তার সহমর্মিতা জানিয়েছেন।
প্রসঙ্গত, ‘লাপু লাপু ডে’ উৎসবটি ছিল ফিলিপাইনোদের দ্বিতীয় উৎসব। গত বছর থেকে তারা ২৭ এপ্রিল উৎসবটি পালন শুরু করে। ‘লাপু লাপু ডে’ ফিলিপাইনের ১৬শ শতকের এক আদিবাসী প্রতিরোধ যোদ্ধার নামে আয়োজিত, যিনি স্প্যানিশ ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
কানাডার পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডার হিসাব অনুযায়ী, ব্রিটিশ কলাম্বিয়ায় দক্ষিণ এশীয় এবং চীনাদের পর ফিলিপিনোরা হলো তৃতীয় বৃহত্তম সম্প্রদায়। যেখানে ১ লাখ ৭৪ হাজারের বেশি ফিলিপিনো বসবাস করে, যা প্রদেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
