বাংলাখবর

কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

বাংলা খবর ডেস্ক : কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের পরিবেশ ও স্বাস্থ্য বিভাগ।

এর পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের লং আইল্যান্ড, মেট্রো শহরাঞ্চল, লোয়ার হাডসন ভ্যালি, আপার হাডসন ভ্যালি এবং অ্যাডিরন্ড্যাকস এলাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অঞ্চলের বাতাস ‘সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে।

এদিকে দাবানলের কারণে কানাডায় ইতোমধ্যে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। সেখানকার ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকায় বায়ু দূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার নিউইয়র্কের বেশিরভাগ এলাকায় বায়ুমানের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ১০০ ছাড়িয়ে ১৩৫ পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে।

বর্তমানে কানাডায় ৫৫০টিরও বেশি দাবানল সক্রিয় রয়েছে, যার বেশিরভাগই ম্যানিটোবা প্রদেশে। দেশজুড়ে গত এক বছরে প্রায় ৬১ লাখ হেক্টর (১৫ মিলিয়ন একর) জমি দাবানলে পুড়ে গেছে।

চলতি বছরের মে ও জুন মাসে দেশটির পশ্চিমাঞ্চলে দাবানলের তাণ্ডব সবচেয়ে বেশি ছিল। শুধু সাস্কাচেওয়ান ও ম্যানিটোবা প্রদেশ থেকেই ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। এসব এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করা হয়। সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা