বাংলাখবর
কানাডার ছয় বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক বিঘ্ন ফ্লাইট চলাচলে
বাংলা খবর ডেস্ক : কানাডার ছয়টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর বৃহস্পতিবার সকালে বোমা হামলার হুমকির মুখে পড়ে। এই হুমকির জেরে দেশটির বিমান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও তাৎক্ষণিকভাবে বহু ফ্লাইট বিলম্বিত হয় এবং যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালবেলা কানাডার বিমান ট্র্যাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগরি এবং ভ্যাঙ্কুভার—এই ছয়টি বিমানবন্দর বোমা হামলার হুমকি পেয়েছিল। হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে এসব স্থানে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয় এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সতর্কতা হিসেবে কিছু সময়ের জন্য ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) মন্ট্রিয়ল ও অটোয়ার বিমানবন্দরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল, যা নিউইয়র্ক সময় সকাল ৭টা ৪০ মিনিটে তুলে নেওয়া হয়। FAA-এর একজন মুখপাত্র জানান, এটি ছিল সতর্কতামূলক ব্যবস্থা, যাতে হুমকির বাস্তবতা যাচাই করা যায় এবং জননিরাপত্তা নিশ্চিত রাখা যায়।
অটোয়া পুলিশ জানায়, রাজধানীর বিমানবন্দরে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে মন্ট্রিয়ল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র এরিক ফরেস্ট বলেন, “হুমকির বিষয়টি এখন সুরাহা হয়েছে। সকালের কিছু ফ্লাইটে সামান্য বিলম্ব হলেও এখন বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।”
এদিকে, বিমানবন্দরের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, বেশ কিছু ফ্লাইট এক ঘণ্টা বা তার বেশি সময় ধরে বিলম্বিত হয়েছিল। ক্যালগারি বিমানবন্দরের মুখপাত্রও নিশ্চিত করেন যে হুমকির কারণে নিয়মিত কার্যক্রমে সামান্য প্রভাব পড়েছে, তবে সেটি এখন নিয়ন্ত্রণে।
তথ্যসূত্র : রয়টার্স
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
