বাংলাখবর

কঙ্গোতে তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত কমপক্ষে ৩২

বাংলা খবর ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)-র দক্ষিণাঞ্চলের একটি তামা ও কোবাল্ট খনিতে অস্থায়ী সেতু ধসে পড়ায় অন্তত ৩২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও লাশ থাকতে পারে। সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ঘটনাটি ঘটেছে কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলের লুয়ালাবা প্রদেশের কালান্ডো খনিতে। রোববার, ১৭ নভেম্বর ভারী বৃষ্টি, ভূমিধসের ঝুঁকি এবং নিষেধাজ্ঞা অমান্য করে বিপুল সংখ্যক শ্রমিক খনিতে ঢুকে পড়ে। পরে আতঙ্কে সবাই দৌড়ে অস্থায়ী সেতুর দিকে ছুটে গেলে সেতুটি ধসে পড়ে। সেনাদের গুলির শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া এবং একই সাথে সেতু পার হওয়ার চেষ্টা করাই দুর্ঘটনার মূল কারণ হিসেবে জানা গেছে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী রোয়া কাওমবে মায়োন্ডে জানিয়েছেন, ভারী বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকির কারণে আগেই কালান্ডো খনিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু শ্রমিকরা তা অমান্য করে জোরপূর্বক ভিতরে ঢুকে পড়ে। খনিতে জমে থাকা বন্যার পানি ঠেকাতে আগে থেকেই একটি অস্থায়ী কাঠের সেতু বানানো হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুক্ষণের মধ্যেই সেনাদের গুলিবর্ষণের শব্দ শোনা গেলে শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই দ্রুত সেতু পার হওয়ার জন্য দৌড়াতে শুরু করলে হঠাৎ অতিরিক্ত চাপের কারণে সেতুটি ভেঙে যায়। সেতু ধসের পর বহু শ্রমিক একে অপরের ওপর পড়ে যায়, কেউ পড়ে যান কাঁদা-পানিভরা গর্তে। ফলে ব্যাপক প্রাণহানি ঘটে এবং অনেকে গুরুতর দগ্ধ হন।

খনি খাত তদারকি সংস্থা এসএইএমএপি (SAEMAPE) এর প্রতিবেদনে বলা হয়েছে—মৃতের সংখ্যা অন্তত ৪০ হতে পারে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী মায়োন্ডে ৩২ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, কালান্ডো খনিটিকে ঘিরে বহুদিন ধরে বেপরোয়া খনিকর্মী, স্থানীয় সমবায় ও সরকারি অনুমোদনপ্রাপ্ত কোম্পানিগুলোর মধ্যে উত্তেজনা চলছে। জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এই একটি খনিতেই ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন।

দুর্ঘটনার পরে প্রাদেশিক প্রশাসন সঙ্গে সঙ্গে খনির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়। এদিকে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে সেনাবাহিনীর ভূমিকা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের দাবি উঠেছে। কারণ, শ্রমিকদের সঙ্গে সেনাদের সংঘর্ষ বা গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে সেনাবাহিনী এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ডিআর কঙ্গো বিশ্বের সবচেয়ে বড় কোবাল্ট উৎপাদক দেশ। বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরিতে ব্যবহৃত এই মূল্যবান খনিজের প্রায় ৮০ শতাংশ উৎপাদন নিয়ন্ত্রণ করে চীনা কোম্পানিগুলো। দীর্ঘদিন ধরে এসব খনিতে শিশু শ্রম, নিরাপত্তাহীন কর্মপরিবেশ, দুর্নীতি এবং স্থানীয় সংঘাতের অভিযোগ রয়েছে।

তথ্যসূত্র : আল-জাজিরা

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা