বাংলাখবর
এবার ১০ দূতাবাস ও ১৭ কনস্যুলেটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলা খবর ডেস্ক : ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে ২৭টি মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে ২৭টি মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র সরকারের বিদেশে উপস্থিতি কমিয়ে আনার উদ্যোগের অংশ এটি। বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র দপ্তরের ব্যবস্থাপনা সংক্রান্ত আন্ডারসেক্রেটারির সুপারিশগুলো উল্লেখ করে একটি অভ্যন্তরীণ নথিতে ১০টি দূতাবাস এবং ১৭টি কনস্যুলেট বন্ধের প্রস্তাব করা হয়েছে, যেগুলোর বেশিরভাগ ইউরোপ এবং আফ্রিকা অঞ্চলে অবস্থিত। বন্ধের জন্য শনাক্ত দূতাবাসগুলোর মধ্যে রয়েছে মাল্টা, লাক্সেমবার্গ, লেসোথো, কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের দূতাবাস। এছাড়া ফ্রান্স, জার্মানি, বসনিয়া ও হার্জেগোভিনা, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়ার কনস্যুলেটগুলোও তালিকাভুক্ত রয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রস্তাব অনুমোদন করেছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া মিশনের দায়িত্বগুলো আশপাশের দূতাবাসগুলোতে স্থানান্তর করার মাধ্যমে ভারসাম্য আনা হবে।
অভ্যন্তরীণ নথিতে আরও সুপারিশ করা হয়েছে ইরাক ও সোমালিয়াতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম সীমিত করা এবং অন্যান্য মিশনের আকার পুনর্বিবেচনা করা। এর মধ্যে রয়েছে ফ্ল্যাক্স-স্টাইলের হালকা কাঠামোর স্থাপনা তৈরি করা, যেগুলোতে সীমিত কর্মী ও দায়িত্ব থাকবে এবং জাপান ও কানাডার মতো বড় দেশগুলোর বড় দূতাবাসগুলোতে বিশেষায়িত ইউনিট তৈরি করে কনস্যুলেট সেবা একীভূত করা।
সম্ভাব্য বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে, পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ওই নথির সত্যতা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান এবং নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
