বাংলাখবর

এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এক সপ্তাহ আগে সব ধরনের মানবিক সহায়তায় অবরোধ আরোপের পর এবার সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের এক আদেশে স্বাক্ষর করার তথ্য নিশ্চিত করেছেন।

ভিডিও বার্তায় কোহেন বলেছেন, ‘‘আমি আজ গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আদেশে স্বাক্ষর করেছি। জিম্মিদের ফিরিয়ে আনতে এবং যুদ্ধের পরের দিন থেকেই গাজায় হামাসের অস্তিত্ব না থাকার বিষয়টি নিশ্চিতে আমরা আমাদের সব ধরনের উপায় ব্যবহার করব।’’

গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ইসরায়েলি সিদ্ধান্তের পুরো প্রভাব তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়। তবে উপত্যকায় বিশুদ্ধ পানির সব প্ল্যান্ট ইসরায়েলি বিদ্যুতে পরিচালিত হয়।

ফিলিস্তিনের এই উপত্যকায় এক সপ্তাহ আগে সব ধরনের খাবার সরবরাহের ওপর অবরোধ আরোপ করে ইসরায়েল। এরপর রোববার ২০ লাখের বেশি মানুষের এই উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি মন্ত্রী।

গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ সম্প্রসারণের লক্ষ্যে সেখানকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের ওপর চাপ প্রয়োগের নীতি নিয়েছে ইসরায়েল। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ গত সপ্তাহে শেষ হয়েছে। হামাস যুদ্ধবিরতির আলোচনার প্রতিশ্রুতির বিনিময়ে বাকি জিম্মিদের অর্ধেকের মুক্তি দাবি জানিয়েছে ইসরায়েল।

কিন্তু হামাস প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিবর্তে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি চুক্তির শর্তে আলোচনায় রাজি আছে বলে জানিয়েছে। রোববার ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠী বলেছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা শিগগিরই শুরু করার আহ্বান জানিয়ে মিসরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা গুটিয়ে ফেলা হয়েছে।

জ্বালানি মন্ত্রী এলি কোহেন ইসরায়েলের বৈদ্যুতিক কর্পোরেশনের কাছে গাজায় বিদ্যুৎ বিক্রি বন্ধের নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছেন। গাজার বেশিরভাগ এলাকা যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছে এবং জেনারেটর ও সৌর প্যানেলের মাধ্যমে সেখানকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা