বাংলাখবর
এবার গাজাবাসীকে অন্যত্র যেতে বললেন রুবিও
বাংলা খবর ডেস্ক : এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সুরে তাল মিলিয়ে গাজা বাসীন্দাদের অন্যত্র চলে যেতে বললেন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তার মতে যুদ্ধোত্তর এই পরিস্থিতি গাজাবাসীদের জন্য বিপদজনক। তাই গাজা পুননির্মাণের আগ পর্যন্ত কিছু সময়ের জন্য গাজার অধিবাসীদের অন্য দেশে আশ্রয় নেয়া উচিত।
তিনি আরও বলেন গাজা এখন অবিস্ফোরিত বোমার মতো বিপদজনক অস্ত্র দিয়ে ভরপুর। এই যুদ্ধে গাজার অন্তত ৭০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এ অবস্থায় গাজা আবাসযোগ্য নেই। যতোদিন না গাজা পুনরায় আবাসযোগ্য করে গড়ে তোলা হচ্ছে ততোদিনের জন্য গাজাবাসীদের অন্যত্র বাস করা উচিত।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সাংবাদিকের প্রশ্নের উত্তরে এমন কথাই বলেন রুবিও। একই দিনে ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা আছে সৌদি আরবে। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে।
এদিকে গাজা বাসিন্দাদের স্বেচ্ছায় অন্য দেশে চলে যাওয়ার বিষয়টি কার্যকর করতে ইসরায়ইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তিনি বলেন, ফিলিস্তিনিদের গ্রহণ করতে রাজি, এমন যেকোনো দেশে চলে যেতে পারেন গাজার বাসিন্দারা।
এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে পাঠিয়ে উপত্যকাটি যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করেন। হামলায় ক্ষতবিক্ষত গাজাকে পুনর্গঠনের অজুহাতে দখলের ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
