বাংলাখবর
এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় পাকিস্তানের ইরানি রাষ্ট্রদূত
বাংলা খবর ডেস্ক : পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদেমকে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে এফবিআই।
এতে বলা হয়েছে, এফবিআই’র অবসরপ্রাপ্ত বিশেষ এজেন্ট রবার্ড এ লেভিনসন ওরফে বব লেভিনসনকে অপহরণ, বন্দি করা এবং সম্ভাব্য হত্যার দায়ে মোঘাদেমকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত করা হয়েছে।
এফবিআইয়ের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রবার্ট এ লেভিনসন ১৯৯৮ সালে এফবিআই থেকে অবসর গ্রহণ করেন। পরে ২০০৭ সালের ৮ মার্চ বেসরকারি তদন্তকারী হিসেবে ইরানের কিশ দ্বীপে গিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
যখন লেভিনসন অপহৃত হয়েছিলেন, সে সময় ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন রেজা আমিরি মোঘাদেম। লেভিনসনের নিখোঁজ হওয়ার ঘটনায় ২০২৫ সালে মার্চে মোঘাদেম এবং আরও কয়েক জন ইরানি কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে দায়ী করে।
ইতোমধ্যে মোঘাদেমের মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করেছে এফবিআই। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেভিনসনের বর্তমান অবস্থান সংক্রান্ত যে কোনো নির্ভরযোগ্য তথ্য যদি কেউ দেন— সেক্ষেত্রে তথ্যদাতাকে ২ কোটি ডলার পুরস্কার দেয়া হবে।
মোঘাদেমকে মোস্ট ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্তির পর মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের কূটনৈতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান জিম রিসশ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় বলেন, “বব লেভিনসন একজন নিবেদিতপ্রাণ বাবা এবং দেশপ্রেমিক আমেরিকান ছিলেন। আমরা কখনও বব এবং তার পরিবারকে ভুলব না এবং ইরানকে অবশ্যই এজন্য জবাবদিহি করতে হবে।”
এ বিষয়ে ইরান সরকার বা পাকিস্তানের ইরানি দূতাবাস থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়েনি।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
