বাংলাখবর
একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান, ইসরায়েলজুড়ে জরুরি অবস্থা
বাংলা খবর ডেস্ক : বেশ কয়েকদিন ধরে হুঁশিয়ার করার পর অবশেষে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব দাবি করছে, ইসরায়েলি ভূখণ্ডে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের দিক থেকে ইসরায়েলের ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করা হচ্ছে এটিকে।
মঙ্গলবার (১ অক্টোবর) ইরান থেকে ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছাতে মাত্র ১২ মিনিট সময় লেগেছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলই প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। খবর রয়টার্সের।
ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পর পরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে। সাইরেন শোনা যায় জেরুজালেমেও। ইরানের এ আকস্মিক হামলার ঘটনায় ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, সব ইসরায়েলিকে বোমা আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেল আবিবের আকাশে অগ্নিকুণ্ড ও মিসাইল দেখা গেছে। তবে এই মিসাইল ইরান থেকে এসেছে কি না সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী মিসাইল হামলার তথ্য জানালেও ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
