বাংলাখবর

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জন নিহত

বাংলা খবর ডেস্ক : উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে দেশটির ক্যাম্পালা-গুলু মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে এবং একাধিক যানবাহন উল্টে যায়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৬৩ জন বলা হলেও, পরে তা সংশোধন করে ৪৬ জনে নামানো হয়। পুলিশ জানিয়েছে, যাদের মৃত মনে করা হয়েছিল তাদের মধ্যে অনেকে অচেতন অবস্থায় ছিলেন এবং পরে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহতদের পশ্চিমাঞ্চলীয় শহর কিরিয়ানডঙ্গোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে উগান্ডা পুলিশ।

আঞ্চলিক পুলিশ মুখপাত্র জুলিয়াস হাকিজা বলেন, একটি বাস ওভারটেক করার সময় আরেকটি বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটে। এতে ৪টি যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে প্রায় এক লাখ ৭৪ হাজার টাকা এবং আহতদের ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, ক্যাম্পালা-গুলু মহাসড়কটি উগান্ডার অন্যতম ব্যস্ত সড়ক। পুলিশ জানিয়েছে, বেপরোয়া ও বিপজ্জনক ওভারটেকিংই এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা