বাংলাখবর

ইয়েমেনে ইসরায়েলি হামলায় তিন প্রকৌশলীসহ নিহত ৪, লেবাননে ১০৫

বাংলা খবর ডেস্ক : পশ্চিম ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের সেনা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান।

ইসরায়েলের বিবৃতিতে বলা হয়, রাস ইসা ও হোদেইদা সমুদ্রবন্দরের পাশাপাশি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে যুদ্ধবিমানের পাশাপাশি কয়েক ডজন আকাশযান অংশ নেয়।

স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃত করে হুতি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিদ্যুৎ প্রকৌশলী ও একজন বন্দর কর্মী।

বিমান হামলার কারণে হোদেইদার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

এর আগে শনিবার তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছিল হুতিরা।

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গত নভেম্বর থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মানদেব প্রণালিতে ইসরায়েল ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এই জবাব দিচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষ নিহত ও ৯৬ হাজার জনের বেশি আহত হয়েছেন।

রোববার হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি বিমান হামলা তাদের ফিলিস্তিনের জনগণের সমর্থন থেকে বিচ্যুত করতে পারবে না।

এদিকে গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ইসরায়েলি বোমা হামলায় ১০৫ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই সময়ের মধ্যে প্রথমবারের মতো রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার দক্ষিণাঞ্চলীয় কোলা এলাকায় হামলা হয়।

লেবানন সীমান্তের কাছে সামরিক সরঞ্জামাদিসহ সৈন্যের সংখ্যা বাড়ি চলেছে ইসরায়েল। এতে দেশটিতে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের শঙ্কা বেড়েছে।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা