বাংলাখবর

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

বাংলা খবর ডেস্ক : ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ভোরের দিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েলের সামরিক বাহিনীও ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে।

ইসরায়েলি ভূখণ্ডে হুথিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার আগে ইসরায়েলজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে রোববার ভোরের দিকে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়া হয়।

ইসরায়েলের বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতি করেছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলে ইরান-সমর্থিত গোষ্ঠীটির কয়েক দফার ক্ষেপণাস্ত্র হামলার পর রোববারের এই হামলার ঘটনা ঘটেছে।

গাজা উপত্যকায় গত মঙ্গলবার ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরু করায় এর পাল্টা হিসেবে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে, শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানানো হয়।

এদিকে, শনিবার সকালের দিকে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। গত দুদিনের মধ্যে তৃতীয় বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী।

বিবৃতিতে হুথি গোষ্ঠী বলেছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি আকাশসীমা অনিরাপদ থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে।

গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হুথিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে এবং এই গোষ্ঠীকে অব্যাহত সহায়তা দেওয়ায় তেহরানকেও সতর্ক করে দেন তিনি।

সূত্র: এএফপি।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা