বাংলাখবর

ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান

বাংলা খবর ডেস্ক : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি রাজধানী তেহরানে সাংবাদিকদের বলেন, যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে এবং এই বিচার সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

তিনি জানান, প্রাথমিকভাবে গ্রেফতার হওয়া ৪০ জনের মধ্যে তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার ইরানে রুজবেহ ভাদী নামের এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি এক সহকর্মী পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছিলেন, যিনি গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।

জুন মাসে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় ইসরায়েলি গুপ্তচরদের সহায়তায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

দুই দেশের মধ্যে দুই সপ্তাহব্যাপী যুদ্ধ শেষে ইরান দেশব্যাপী গুপ্তচরবিরোধী অভিযান শুরু করে। ইতোমধ্যে অন্তত আটজন অভিযুক্ত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সূত্র : রয়টার্স।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা