বাংলাখবর

ইসরায়েলের বাধায় ফিলিস্তিন যেতে পারলেন না সৌদিসহ অন্য আরব মন্ত্রীরা

বাংলা খবর ডেস্ক : দখলদার ইসরায়েলের বাধায় ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে যেতে পারলেন না সৌদি আরবসহ ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী। রোববার (১ জুন) পশ্চিমতীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসতেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক মিসর এবং জর্ডানের মন্ত্রীরা। এতে নেতৃত্ব দিতো সৌদি।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে।

তারা বলেছে, দখলদার ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় মিসর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের এ সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলি সরকারের ঔদ্ধতা ফুটে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে দেশটি।

এরআগে দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছিলেন, পশ্চিমতীরে আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক তারা হতে দেবেন না। তাদের আশঙ্কা, এটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে কাজ করবে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে একটি সূত্র জানিয়েছিল, সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যদি পশ্চিমতীরে রোববার যেতেন, তাহলে সেখানে এটি ১৯৬৭ সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো। ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিমতীর দখল করে নেয় ইসরায়েল।

সূত্রটি আরও জানায়, আরব মন্ত্রীদের হেলিকপ্টারে জর্ডান থেকে রামাল্লায় আসার কথা ছিল। কিন্তু এখন জানা গেলো দখলদার ইসরায়েল আকাশসীমায় তাদের হেলিকপ্টার যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে।

গত বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানেই সিদ্ধান্ত হয় আরব মন্ত্রীদের বৈঠকটি হতে দেওয়া হবে না।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা