বাংলাখবর

ইসরায়েলি সেনাদের ভয়াবহ তথ্য ফাঁস!

বাংলা খবর ডেস্ক : ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত ৫০ জন সদস্য আত্মহত্যা করেছেন। একই সময়ে আরও ২৭৯ জন আত্মহত্যার চেষ্টা করেছেন।

দেশটির পার্লামেন্টে এসব ঘটনার নতুন একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের প্রেক্ষাপটে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সেন্টার মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে। খবর প্রেস টিভির।

এতে বলা হয়েছে, আত্মহত্যা করা প্রতি একজন সেনার বিপরীতে আরও সাতজন আত্মহত্যার চেষ্টা করেছেন।

প্রতিবেদনটি আরও জানায়, ২০২৪ সালে আত্মহত্যার ঘটনার প্রকৃতিতে একটি বড় পরিবর্তন দেখা গেছে। সেই বছর আত্মহত্যাকারীদের ৭৮ শতাংশ ছিলেন যুদ্ধরত সেনা। যেখানে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এই হার ছিল মাত্র ৪২ থেকে ৪৫ শতাংশ।

বিশ্লেষকরা মনে করছেন, এই হার বৃদ্ধির একটি বড় কারণ হলো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের ব্যাপক রিজার্ভ সৈন্য সমাবেশ। যেখানে হাজার হাজার সেনাকে পুনরায় সক্রিয় ডিউটিতে ডাকা হয়।

প্রতিবেদনে ব্যবহৃত অধিকাংশ তথ্য এসেছে ইসরায়েলি সামরিক মেডিক্যাল কর্পসের মানসিক স্বাস্থ্য কেন্দ্র এবং নেসেটের বিভিন্ন কমিটিতে অনুষ্ঠিত আলোচনাগুলো থেকে।

প্রতিবেদনটি স্পষ্ট করে বলেছে, এই পরিসংখ্যান শুধু সেই সেনাদের অন্তর্ভুক্ত করেছে, যারা আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার সময় সক্রিয় বা রিজার্ভ ডিউটিতে ছিলেন— অবসরে গিয়ে আত্মহত্যা করা সাবেক সেনাদের এ তালিকায় তুলে ধরা হয়নি।

প্রতিবেদনটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করে প্রাণ হারিয়েছেন।

এর, আগের রিপোর্টগুলো থেকেও জানা গেছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪৩ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন।

চলতি বছরের জুলাই মাসে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, সাম্প্রতিক মাসগুলোতে প্রায় চার ডজন সেনা আত্মহত্যা করেছেন। যারা গাজার যুদ্ধক্ষেত্রে ভয়াবহ সহিংসতা ও মানসিক আঘাতের অভিজ্ঞতা অর্জন করেছিলেন।

যদিও ইসরায়েলি সেনাবাহিনী এসব আত্মহত্যার ঘটনা এবং তার প্রেক্ষাপট গোপন রাখার চেষ্টা করছে, তবু একের পর এক তথ্য ফাঁস হয়ে সামনে আসছে— যা এই সংকটের তীব্রতা ও ব্যাপকতা তুলে ধরছে।

প্রতিবেদনে আরও জানা গেছে, কয়েকজন সেনাকে সামরিক মর্যাদা ছাড়াই গোপনে দাফন করা হয়েছে। যাতে আত্মহত্যার প্রকৃত সংখ্যা ও তার কারণ প্রকাশ না পায়।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা