বাংলাখবর

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১১০ ফিলিস্তিনি

বাংলা খবর ডেস্ক : যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দখলদার ইসরায়েলের কারাগার থেকে ১১০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ওফার কারাগার থেকে ছাড়া পান তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এরআগে তিন ইসরায়েলি জিম্মি ও থাইল্যান্ডের পাঁচ নাগরিকসহ মোট আটজনকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ।

যার মধ্যে সাতজনকে গাজার খান ইউনিসে রেডক্রসের হাতে হস্তান্তর করে ফিলিস্তিনি যোদ্ধারা। ওই সময় সেখানে শত শত মানুষ জড়ো হন। এতে করে জিম্মিদের মুক্তি দিতে বেগ পেতে হয় তাদের। আর এ কারণে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি আটকে দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে দাবি করেন, পরবর্তীতে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, ওই সময় যেন এমন জনবহুল জায়গায় হস্তান্তর প্রক্রিয়া না করা হয়। তার দাবি, এতে করে জিম্মিদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

বিবিসি জানিয়েছে, যেসব বন্দি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের কেউ কেউ পশ্চিমতীরের রামাল্লাহ এবং গাজায় গেছেন। তবে মুক্তি পাওয়া বন্দিদের পরিবার যেন কোনো ধরনের উদযাপন না করতে পারেন সেজন্য হুমকি-ধামকি দিয়ে আসছে ইসরায়েলি সেনারা। এমনকি উদযাপনের কারণে জেরুজালেম থেকে ১২ জনকে গ্রেপ্তারও করেছে তারা।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজায় ড্রোনের মাধ্যমে ‘উদযাপন না করার সতর্কতা দিয়ে’ লিফলেট ফেলেছে ইসরায়েল। তবে ইসরায়েলি হুমকি উপেক্ষা করেই রামাল্লার সাধারণ মানুষকে উদযাপন করতে দেখা গেছে।

দখলদার ইসরায়েল যেসব ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছেন তার মধ্যে যাবজ্জীবন দণ্ড প্রাপ্তরাও আছেন। তবে এসব ফিলিস্তিনিকে পশ্চিমতীরে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ফলে তাদের মিসর অথবা গাজায় পাঠানো হচ্ছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা