বাংলাখবর
ইরানে হামলার তীব্র নিন্দা ব্রিকস জোটের
বাংলা খবর ডেস্ক : ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিকস জোট। একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জোট নেতারা। রবিবার (৬ জুলাই) ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে এই যৌথ ঘোষণা দেওয়া হয়।
ইসরাইল ১৩ জুন ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। প্রতিক্রিয়ায় ইরানও ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ২১ জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার-বাস্টার বোমা ফেলে হামলায় অংশ নেয়। ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ব্রিকস এই ঘটনার নিন্দা জানিয়ে পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মানবিক আইন রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছে।
ব্রিকস গাজার ওপর ইসরাইলি আগ্রাসন, বিশেষ করে খাদ্য সরবরাহকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা জানিয়েছে। তারা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রতি সমর্থন ব্যক্ত করে বলেছে, গাজা ও পশ্চিম তীর ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।
গাজা যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। এরপর ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত ৫৭,০০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
সূত্র: আল জাজিরা
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
