বাংলাখবর
ইরানে ইসরায়েলি হামলার পর যে বার্তা দিলো তুরস্ক
বাংলা খবর ডেস্ক : ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার (১৩ জুন) ভোরে তেহরানে হামলার ঘটনায় এরইমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ।
ইরানে ইসরাইলি হামলার ঘটনায় ‘কঠোর ভাষায়’ নিন্দা জানিয়েছে তুরস্ক। এ ঘটনাকে ‘উসকানিমূলক’ অভিহিত করে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে দেশটি। খবর তুরস্কের বার্তা সংস্থা টিআরটি গ্লোবালের।
ইরানে হামলার ঘটনা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের এমন পদক্ষেপ প্রমাণ করে যে তারা ‘কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না’।
ইসরাইলকে ‘আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এমন আক্রমণাত্মক পদক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক।
রাজধানী তেহরানসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার পর, এখন ইরানের প্রতিশোধের ‘কোনো সীমা’ থাকবে না বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেছে, ‘এখন যেহেতু আল-কুদস (জেরুজালেম) দখলকারী সন্ত্রাসী সরকার সব রেড লাইন অতিক্রম করেছে... তাই এই অপরাধের প্রতিক্রিয়া জানানোর কোনো সীমা নেই।’
এদিকে ইরানে কয়েক দফা হামলা চালানোর পর ‘প্রতিশোধমূলক প্রতিক্রিয়া’ হিসেবে ইসরাইলের দিকে তেহরান থেকে প্রায় ১০০টি অ্যাটাক বা আক্রমণাত্মক ড্রোন পাঠানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ড্রোন হামলার আতঙ্কে এরইমধ্যে ইসরাইলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
তবে এরইমধ্যে ইরানের পাঠানো সব ড্রোন ভূপাতিত করা দাবি করেছে ইসরাইলি বাহিনী।
এই বিভাগের আরও খবর
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা
