বাংলাখবর

বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফেডারেল বা কেন্দ্রীয় সংস্থাগুলোর নিয়মকানুন পুরোপুরি বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা খর্ব করতে চাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য সুপ্রিম কোর্টে একটি আপিল করেছে তার প্রশাসন।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ট্রাম্প প্রশাসন দেশব্যাপী বিচারকদের নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষমতা সীমিত করিয়েছিল। এবার তাদের লক্ষ্য, ১৯৪৬ সালের ‘এপিএ’ আইনের আওতায় বিচারকদের কোনো সরকারি নীতি বা বিধিমালা পুরোপুরি বাতিল করার ক্ষমতা কেড়ে নেওয়া।

প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আদালতের কোনো রায়ে পুরো দেশের জন্য একটি সরকারি নিয়ম পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত নয়। বরং আদালতের রায় বা সুবিধা কেবল যে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান মামলা করেছে, শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত—বাকি দেশের জন্য নয়।

আইনজীবীদের মতে, ট্রাম্প প্রশাসন যদি এই মামলায় জিতেন, তবে সরকার বড় ধরনের সুবিধা পাবে। কারণ, কোনো নিয়মকে বিচারক বেআইনি ঘোষণা করলেও, মামলাকারীরা ছাড়া দেশের বাকি সবার ওপর সরকার অনির্দিষ্টকাল ধরে সেই নিয়ম চালিয়ে যেতে পারবে।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার পর থেকেই অভিবাসন নিয়ন্ত্রণ করাসহ ট্রাম্পের বিভিন্ন আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। অনেক বিচারক এপিএ আইনের আওতায় সরকারের এসব নীতি দেশব্যাপী অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছেন।
     
সর্বশেষ টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী রোগীদের ‘অপ্রত্যাশিত চিকিৎসা বিল’ কমানোর একটি সরকারি নিয়মকে চ্যালেঞ্জ করে মামলা করেন। গত আগস্টে একটি আপিল আদালত একটি আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ সারাদেশে বাতিল ঘোষণা করে। ট্রাম্প প্রশাসন এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে, আদালত যেন পুরো দেশের জন্য ওই নিয়ম বাতিল না করে, শুধু মামলাকারী চিকিৎসকদের ক্ষেত্রেই তা সীমিত রাখে। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই আপিল শুনানির জন্য নেবে কি না, তা ঠিক করবে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার রোধে বিচারকদের এই ক্ষমতা একটি বড় রক্ষাকবচ।

এটি কেড়ে নিলে বেআইনি নিয়মগুলো বাতিল করতে অনেক বেশি সময় লাগবে। এমনকি ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের নিজের দল রিপাবলিকান সমর্থিত টেক্সাস ও ফ্লোরিডার মতো রাজ্যগুলোও এর বিরোধিতা করতে পারে। কারণ, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ থেকে নিজেদের অধিকার বাঁচাতে এই রাজ্যগুলোও দীর্ঘদিন ধরে এই আইনের ওপর ভরসা করে আসছে।

এই বিভাগের আরও খবর

উড়োজাহাজ উড্ডয়ন বিপর্যয়ের জন্য বাইডেনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প
উড়োজাহাজ উড্ডয়ন বিপর্যয়ের জন্য বাইডেনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প

উড়োজাহাজ উড্ডয়ন বিপর্যয়ের জন্য বাইডেনকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প

বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন
বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

বিচারকদের ক্ষমতা খর্ব করতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইলেন মার্কিন পরিবহনমন্ত্রী

৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প

নিজেকে ধমক দেওয়া সেনাকে মেডেল দিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

হোয়াইট হাউসের কাছে ভয়াবহ হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব পেলেন ডানা হোয়াইট

ইরানের অস্ত্র আমদানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের বিশেষ টাস্কফোর্স গঠন

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রিপাবলিকানদের ভরাডুবির পর প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিতে জেডি ভ্যান্স!