বাংলাখবর
গাড়িতে সজোরে ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিনোদন ডেস্ক : উৎসবের আবহে ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেলেন টালিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুর্ঘটনার শিকার হয়েছে তার গাড়ি। বাড়ির সামনে দাঁড় করানো বিলাসবহুল গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে একটি গাড়ি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অন্য গাড়ির সংঘর্ষের কারণে অভিনেত্রীর গাড়ির অনেকটাই ক্ষতি হয়েঝে। দুমড়ে-মুচড়ে গেছে কিছু জায়গা। ঘটনার সময় গাড়ির ভেতরে কেউ না থাকায় জীবন রক্ষা হয়েছে।
এ ব্যাপারে ঋতুপর্ণা বলেন, ঘটনার সময় আমি বাড়ির ভেতরে ছিলাম। হঠাৎ বিকট শব্দে চমকে উঠি আমরা। শব্দ শুনে আমি ও বাড়ির কর্মীরা দ্রুত বাইরে বের হয়ে আসি। এসে দেখি, একটি ম্যাটাডোর আমার বাড়ির সামনে দাঁড় করানো গাড়িতে সজোরে ধাক্কা মেরেছে। এ কারণে গাড়ির বাম দিকের পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও জানান, একই সময় পাশে থাকা তার এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে কেউ না থাকায় জীবন রক্ষা হয়েছে।
ঋতুপর্ণা আরও বলেন, দুর্ঘটনার পরই আমরা ম্যাটাডোরের চালককে আটক করেছি। যাতে সে পালিয়ে যেতে না পারে। এ কারণে ওই গাড়ির চাবি নিজেদের কাছে রেখেছি। চালককে জিজ্ঞাসাবাদের পর জানতে পারি, তিনি ওই গাড়ির বৈধ চালক নন; একজন ক্যাটারিং কর্মী। তার কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্সও নেই।
এই বিভাগের আরও খবর
গাড়িতে সজোরে ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
গাড়িতে সজোরে ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
যে কারণে সুস্মিতা সেন কখনো বিয়ে করেননি
যে কারণে সুস্মিতা সেন কখনো বিয়ে করেননি
গ্র্যামিতে মনোনয়ন পেলেন যাঁরা
গ্র্যামিতে মনোনয়ন পেলেন যাঁরা
সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালত থেকে মুক্তি
সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালত থেকে মুক্তি
নিয়মিত সিনেমা না করেও যেভাবে শীর্ষ ধনীদের তালিকায় জুহি
নিয়মিত সিনেমা না করেও যেভাবে শীর্ষ ধনীদের তালিকায় জুহি
দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার, কারিনার পর নতুন বিতর্ক
দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার, কারিনার পর নতুন বিতর্ক
যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার সুন্দরীদের
যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চিত আফ্রিকার সুন্দরীদের
দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ
দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ
১০ হাজার টাকা ধার নিয়ে শুরু, আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী
১০ হাজার টাকা ধার নিয়ে শুরু, আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী
‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা
‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা
বিশ্বের তৃতীয় ধনী সংগীতশিল্পী পল ম্যাককার্টনি
বিশ্বের তৃতীয় ধনী সংগীতশিল্পী পল ম্যাককার্টনি
২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ
২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ
