বাংলাখবর

৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইলেন মার্কিন পরিবহনমন্ত্রী

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা সংস্কারে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার জরুরি তহবিল চেয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। শুক্রবার দেশজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার ঘটনার পর তিনি এ অর্থ বরাদ্দের আহ্বান জানান।মানচিত্র দেখুন

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ডাফি বলেন, ‘এটি একটি জরুরি পরিস্থিতি। আমি চাই, কংগ্রেস আমাদের জরুরি তহবিল দিক। আমি ৫০ বিলিয়ন ডলার চাই।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার যন্ত্রপাতি অনেক পুরোনো। সুইচ, রাউটার ও কয়েক দশক আগের প্রযুক্তির ওপর নির্ভরশীল এ ব্যবস্থা অতিরিক্ত তথ্যের চাপে অকার্যকর হয়ে পড়ছে। দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতেও এ ধরনের বিপর্যয় ঘটতে পারে।

শুক্রবার রাডার ও যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে হাজার হাজার ফ্লাইটের সূচি বিপর্যস্ত হয়। কয়েক ঘণ্টা পর দেশটির আকাশসীমা আবার খুলে দেওয়া হলেও ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান ডাফি।মানচিত্র দেখুন

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর আগে যুক্তরাষ্ট্রের পুরোনো বিমানবন্দর ও বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা উন্নয়নে ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার চেয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে শুক্রবারের ঘটনার পর ডাফি সেই বরাদ্দের দাবি বাড়িয়ে ৫০ বিলিয়ন ডলারে নেওয়ার কথা জানান।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই ব্যবস্থার সংস্কার কোনো দলীয় বিষয় নয়; এটি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিষয়।

এই বিভাগের আরও খবর

৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইলেন মার্কিন পরিবহনমন্ত্রী
৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইলেন মার্কিন পরিবহনমন্ত্রী

৫০ বিলিয়ন ডলারের জরুরি তহবিল চাইলেন মার্কিন পরিবহনমন্ত্রী

৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে

ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প

নিজেকে ধমক দেওয়া সেনাকে মেডেল দিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

হোয়াইট হাউসের কাছে ভয়াবহ হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট অনেকেই: ট্রাম্প

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব পেলেন ডানা হোয়াইট

ইরানের অস্ত্র আমদানি ঠেকাতে যুক্তরাষ্ট্রের বিশেষ টাস্কফোর্স গঠন

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

রিপাবলিকানদের ভরাডুবির পর প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতিতে জেডি ভ্যান্স!

যুক্তরাষ্ট্রে সিটিব্যাংক কার্যালয়ে গোলাগুলি, হামলাকারীসহ নিহত ২

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী অ্যাবের কাওয়াস