বাংলাখবর

ইরানকে সহায়তা, তিন দেশের ২২ কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বাংলা খবর ডেস্ক : ইরানের তেল বিক্রিতে সহায়তা করায় হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের ২২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে ইরান-সংশ্লিষ্ট এই নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানানো হয়েছে।

ট্রেজারি বিভাগ বলেছে, ইরানের সবচেয়ে শক্তিশালী আধা-সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস ফোর্স এসব কোম্পানির সহায়তায় তেল বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে। যুক্তরাষ্ট্র কুদস ফোর্সকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে কালো তালিকাভুক্ত করেছে।

মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, ইরানের বাইরে বিভিন্ন দেশের কোম্পানির মাধ্যমে অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করে শত শত মিলিয়ন ডলারের তেলের লভ্যাংশ স্থানান্তর করে কুদস ফোর্স। মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর জন্য এসব কোম্পানির সহায়তায় ওই কৌশল অবলম্বন করে ইরানের এই বাহিনী।

এই অর্থ ইরানের অস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে সহায়তা করতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। অতীতেও একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ইরান ও ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘‘ইরানি সরকার জনগণের কল্যাণে নয়, বরং তাদের অস্থিতিশীল পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়নের জন্যই ব্যাপকভাবে ছায়া ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল।’’

সূত্র: রয়টার্স।

এই বিভাগের আরও খবর

গাজায় ১২ ঘণ্টায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপর্যস্ত জনজীবন

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা
এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

এআইয়ে লাগাম টানতে চায় ডেমোক্র্যাটরা

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনা

১০৫ বছরের ইতিহাসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী ভিপি

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও লাখ লাখ কোটি ডলার

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র নির্ভরতা কমানোর বাজেট ঘোষণা করছে কানাডা

বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ

আমাদের পরাজয়ের কারণ হলো যুদ্ধ, বললেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স

বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষের দিকে নজর রাখছে ভারত: জয়সোয়াল

ইউরোপজুড়ে সুপারমার্কেটের ফ্রিজ হ্যাক, ভয়াবহ খাদ্য সঙ্কটের শঙ্কা